, , ,

শিরোনামঃ-




সুনামগ‌ঞ্জে ফান ইভেন্ট উদযাপন

সোহেল আহমদ সাজু,  তাহিরপুর .সুনামগঞ্জ, করেসপন্ডেন্ট ।

আপডেট টাইম : এপ্রিল ১৪ ২০২৬, ১৭:৫১ | 729 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

একশন এইড বাংলাদেশ এর সহায়তায়, ভার্ড কর্তৃক বাস্তবায়িত এলআরপি ৪৩ প্রকল্পের আওতায় সুনামগঞ্জ জেলার বিশ্বম্ভরপুর উপজেলার বাদাঘাট (দক্ষিণ) ইউনিয়নের সিরাজপুর বাগগাওঁ (পেঠনার) ফুটবল মাঠে শুভ নববর্ষ ১লা বৈশাখ ১৪৩৩ উদযাপনের পাশাপাশি ফান ইভেন্ট -২০২৬( Fun Event- 2026) অনুষ্ঠান উদযাপন করা হয়েছে। উক্ত অনুষ্ঠানে স্পন্সর, চাইল্ড ফোরাম শিশু , কিশোরী , কিশোরীদের ফুটবল, রশিখেলা, কিশোর বনাম কিশোরী ব্যাডমিন্টন প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান একক ও দলীয় গান, নাচ, বৈশাখী সাজ, ধামাইল গান প্রতিযোগিতা , আলোচনা ও প্রতিযোগিদের পুরষ্কার প্রদানের মাধ্যমে উৎসাহ , আনন্দ এবং জাঁকজমকপূর্ণ ভাবে অনুষ্ঠানটি উদযাপন করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাদাঘাট(দক্ষিণ) ইউনিয়নের চেয়ারম্যান এডভোকেট মোঃ ছবাব মিয়া, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার আবু রায়হান, ইউনিয়নের পুরুষ ও নারী সদস্যবৃন্দ, ইউনিয়নের স্থানীয় গণ্যমান্য, সাংবাদিক, স্পন্সর, চাইল্ড ফোরাম, সিজেজি, ইয়থ, সার্কেল, নারী উন্নয়ন ফেডারেশন সদস্যবৃন্দ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাদাঘাট ( দক্ষিণ) নারী উন্নয়ন ফেডারেশন সভাপতি আনোয়ারা খাতুন। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন চাইল্ড ফোরাম ও সিজেজি সদস্য সাইদা আক্তার ও আলামিন। উদযাপন অনুষ্ঠানটি পরিচালনা ও উপস্থাপনায় সার্বিক সহযোগিতা করেন ভার্ড এলআরপি ৪৩ প্রকল্পের প্রজেক্ট ম্যানেজার মোঃ সাইদুল ইসলাম।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET