, , ,

শিরোনামঃ-
  • হোম
  • মানবিক
  • সোনাগাজী ও ফেনীতে রোকেয়া প্রাচীর ঈদ সামগ্রী বিতরণ




সোনাগাজী ও ফেনীতে রোকেয়া প্রাচীর ঈদ সামগ্রী বিতরণ

নজরুল ইসলাম চৌধুরী, জেলা করেসপন্ডেন্ট,ফেনী।

আপডেট টাইম : জুন ১৪ ২০১৮, ১৫:১৯ | 998 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

 

নিজস্ব প্রতিবেদক:
ফেনীর সোনাগাজী উপজেলার বিভিন্ন এলাকায় প্রায় ৫০০ জন দুঃস্থ মহিলা ও ফেনী জেলা ট্রাক (মিনি ট্রাক), পিকআপ, কাভার্ড ভ্যান, শ্রমিক ইউনিয়নের পরিবারের জন্য শাড়ী, পাঞ্জাবীসহ প্রায় ১৫ ’শ পরিবারকে ঈদ সামগী বিতরণ করেছেন বাংলাদেশ মহিলা আওয়ামীলীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক রোকেয়া প্রাচী। বৃহস্পতিবার (১৪জুন) সকালে উপজেলার জমাদার বাজার এলাকা থেকে বিতরণ কার্যক্রম শুরু করেন রোকেয়া প্রাচী। সোনাগাজীতে বিতরণ শেষে ফেনীর মহিপাল ট্রাক মালিক শ্রমিক পরিবহনের সদস্যদের পরিবারের জন্য ঈদ সামগ্রী বিতরণ করা হয়। সেখানে উপস্থিত ছিলেন জেলা ট্রাক (মিনি ট্রাক), পিকআপ, কাভার্ড ভ্যান, শ্রমিক ইউনিয়নের সভাপতি মো: আলী, জেলা শ্রমিক লীগের প্রেসিডেন্ট জালাল হাজারীসহ পরিবহন সংগঠনের নেতৃবৃন্দ।

এ সময় রোকেয়া প্রাচী বলেন, একজন রাজনীতিবিদ হিসেবে ধর্মীয় এবং সামাজিক উৎসবগুলোতে সাধারণ মানুষের দেখাশোনার দায়িত্ব ও কর্তব্য বলে আমি মনে করি। সে হিসেবে ঈদ আমাদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব। কাজেই আমার দায়িত্ববোধ থেকেই আমার সামর্থ অনুযায়ী ঈদ সামগ্রী বিতরণ করছি। রোকেয়া সবাইকে অগ্রিম ঈদের শুভেচ্ছা জানিয়ে বলেন, আগামী নির্বাচনে বাংলাদেশ আওয়ামীলীগকে জয়যুক্ত করতে হবে।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET