, , ,

শিরোনামঃ-
  • হোম
  • মিলাদ মাহফিল
  • সৌদিআরব রিয়াদস্থ ফেনী জেলা যুবদলের উদ্যোগে জিয়াউর রহমানের ৩৮তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা 




সৌদিআরব রিয়াদস্থ ফেনী জেলা যুবদলের উদ্যোগে জিয়াউর রহমানের ৩৮তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা 

নজরুল ইসলাম চৌধুরী, জেলা করেসপন্ডেন্ট,ফেনী।

আপডেট টাইম : জুন ০৭ ২০১৯, ২৩:৫৮ | 1083 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

সংবাদ বিজ্ঞপ্তিঃ
বৃহস্পতিবার (৭ জুন) রাত ১১টায় সৌদিআরবেী রিয়াদ ইক্সাট ১৮নং এস্তেরাতে রিয়াদস্হ ফেনী জেলা যুবদলের উদ্যোগে জিয়াউর রহমানের ৩৮তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় ৷ রিয়াদস্হ ফেনী জেলা যুবদলের সভাপতি আবদুল হালিমের সভাপতিত্বে যুবদলের সাংগঠনিক সম্পাদক ইয়াছিনের সঞ্জলনায় অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করেন বিএনপি নেতা মোঃ নাঈম। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রিয়াদস্হ ফেনী জেলা বিএনপি প্রধান উপদেষ্টা জনাব আনোয়ার হোসেন রতন ৷
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দাম্মাম মহানগর বিএনপি সভাপতি জনাব মোঃইউছুফ আলী, বিয়াদস্হ ফেনী জেলা বিএনপি সভাপতি আবদুল হালিম ও উপদেষ্টা ইয়াছিন ভুঞা , সিনিয়র সহ সভাপতি শাখায়ত হোসেন সোহেল, সিনিয়র সহ সভাপতি আনোয়ার হোসেন বাদল,বিএনপি নেতা কামরুল হোসেন প্রমুখ ৷ উক্ত আলোচনা সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন রিয়াদস্হ ফেনী জেলা যুবদলের প্রচার সম্পাদক মহিউদ্দিন মহি , প্রধান বক্তা ছিলেন বিএনপি সাংঠনিক সম্পাদক ফখরুল, প্রচার সম্পাদক খোকন, শাহাদাৎ, রিপন, কাজী সমুন, সাজিদ রুবেল, নুরুল আফসার, শেখ ফরিদ, মোঃ নাসিরসহ নেতাকর্মীবৃন্দ ৷ উক্ত সভায় উপস্হিত ছিলেন ফেনী প্রবাসী ফোরামে সভপতি নুরুল আনোয়ার, সহ- সভাপতি জহিরুল ইসলাম মনির ও যুগ্ন সাধারন সম্পাদক মাজাহারুল ইসলাম শিমুল। এছাড়াও সৌদিআরব দাম্মাম ও রিয়াদ থেকে আগত ফেনী জেলার বিএনপি প্রায় তিন শতাধীক প্রবাসী নেতাকর্মী এতে উপস্থিত ছিলেন ৷ অনুষ্ঠানে বক্তরা বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও আন্দোলনের মাধ্যমে বর্তমান সরকারের কারাগার থেকে বেগম খালেদা জিয়াকে  মুক্ত করতে দেশের নেতাকর্মীদের রাজপথে নামতে আহবান করেন ৷ প্রবাসী সকল নেতাকর্মীরা দেশে রাজপথে আন্দোলনরত নেতাকর্মীদের আর্থিক সহযোগিতার মাধ্যেমে আন্দোলনে সংযুক্ত থাকবেন বলে জানিয়েন ৷ অনুষ্ঠানের সবশেষে জিয়াউর রহমানের আত্মার মাগফেরাত ও বেগম জিয়ার রোগমুক্তির জন্য দোয়া মুনাজাত করা হয় ৷
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET