, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • স্বেচ্ছাসেবক দল নেতার ভাড়া বাসায় গুলিবিদ্ধ যুবক, উদ্ধার অস্ত্র ও বিস্ফোরক




স্বেচ্ছাসেবক দল নেতার ভাড়া বাসায় গুলিবিদ্ধ যুবক, উদ্ধার অস্ত্র ও বিস্ফোরক

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী, করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : জুন ২১ ২০২৬, ২৩:১৬ | 619 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

রাজশাহী নগরের শাহমখদুম থানার ছায়ানীড় আবাসিক এলাকায় স্বেচ্ছাসেবক দল নেতা মীর তারেকের ভাড়া নেওয়া বাসায় ফয়সাল বাঁধন (৩০) নামে এক যুবক গুলিবিদ্ধ হয়েছেন।
রোববার সকাল সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে। ঘটনার সময় ওই বাসায় মীর তারেকসহ আরও কয়েকজন উপস্থিত ছিলেন বলে জানা গেছে।
গুলিবিদ্ধ ফয়সাল বাঁধন নগরীর সাহেববাজার এলাকার বাসিন্দা। তিনি মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মীর তারেকের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত। বিভিন্ন রাজনৈতিক কর্মসূচিতেও তাকে মীর তারেকের সঙ্গে দেখা যায়।
ঘটনার পর স্থানীয়রা ফয়সাল বাঁধনকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
হাসপাতালের মুখপাত্র শংকর কুমার বিশ্বাস জানান, তার পেটে নাভির সামান্য ওপরে গুলি লাগে। বেলা ১১টার দিকে তাকে হাসপাতালে আনা হয়। পরে অস্ত্রোপচারের মাধ্যমে শরীর থেকে গুলি বের করা হয়। বর্তমানে তার অবস্থা শঙ্কামুক্ত বলে চিকিৎসকেরা জানিয়েছেন। উদ্ধার করা গুলিটি পিস্তলের বলে ধারণা করা হচ্ছে।
এদিকে খবর পেয়ে পুলিশ ও সিআইডির সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আলামত সংগ্রহ করেন। সেখান থেকে একটি পিস্তল, ম্যাগাজিন, গুলি, গুলির খোসা, ককটেল সদৃশ বস্তু ও কিছু বিস্ফোরক উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
রাজশাহী মেট্রোপলিটন পুলিশের মুখপাত্র অতিরিক্ত উপপুলিশ কমিশনার গাজিউর রহমান বলেন, ঘটনাটি তদন্তাধীন রয়েছে। এ মুহূর্তে বিস্তারিত কিছু বলা সম্ভব নয়। আহত ব্যক্তি সুস্থ হলে তার বক্তব্যের ভিত্তিতে ঘটনার প্রকৃত কারণ জানা যাবে।
স্থানীয় সূত্রে জানা গেছে, পাঁচতলা ভবনটির পঞ্চম তলা মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মীর তারেক ভাড়া নিয়েছিলেন। নির্মাণকাজ পুরোপুরি শেষ না হলেও একটি কক্ষ ব্যবহার উপযোগী ছিল এবং সেখানেই তিনি নিয়মিত বসতেন। ঘটনার সময় ওই কক্ষে মীর তারেকসহ কয়েকজন উপস্থিত ছিলেন বলে জানা গেছে। পরে তারা ঘটনাস্থল ত্যাগ করেন।
পুলিশের ধারণা, বাসাটি কোনো অপরাধমূলক কর্মকা- বা এর প্রস্তুতির কাজে ব্যবহৃত হয়ে থাকতে পারে। তবে গুলির ঘটনা কীভাবে ঘটেছে, তা এখনো নিশ্চিত নয়। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET