২৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, বুধবার, ১৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই জিলকদ, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-




হোমনায় করোনা ভাইরাস টিকাদান কর্মসূচির উদ্বোধন

মোঃ তপন মিয়া সরকার, হোমনা,কুমিল্লা করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : ফেব্রুয়ারি ০৭ ২০২১, ১৫:২৩ | 866 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

সারা দেশের ন্যায় কুমিল্লার হোমনায় কোভিড-১৯ করোনা ভ্যাকসিন প্রদান কর্মসূচির উদ্বোধন করেছেন কুমিল্লা-২ হোমনা-তিতাস আসনের সংসদ সদস্য সেলিমা আহমাদ (মেরী)।
রবিবার সকাল সাড়ে ১১ টা দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হাসপাতালে সিনিয়র স্টাফ নার্স জানারা বেগম প্রথমে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মোহাম্মদ আবদুছ ছালাম সিকদারকে ডোজ টিকা গ্রহন করে এ কার্যক্রম উদ্বোধন করা হয়। পরে জুনিয়র কনসালটেন্ট ডা. মো. মাহবুবুর রহমান, আবাসিক মেডিকেল অফিসার ডা. মো.শহীদুল্লাহ্ শরীরে এই ভ্যাকসিন দেওয়া হয়।
জানা গেছে, সম্মুখ সারির করোনা যোদ্ধা ডাক্তার,  নার্স, জনপ্রতিনিধি, আইনশৃঙ্খলা বাহিনী, প্রশাসনিক কর্মকর্তা, গণমাধ্যম কর্মী সহ যারা রয়েছে তারাই আগে টিকা গ্রহন করবেন।টিকা প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান রেহানা বেগম, উপজেলা নির্বাহী অফিসার( ইউএনও) রুমন দে, ভাইস চেয়ারম্যান মহাসিন সরকার, মহিলা ভাইস চেয়ারম্যান নাছিমা আক্তার রীনা, থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. আবুল কায়েস আকন্দ, উপজেলা আওয়ামীলীগ
সহ স্থানীয় গণমাধ্যম কর্মীবৃন্দ।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET