৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার, ১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১২ই জিলকদ, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • কুমিল্লা
  • হোমনায় পরিষ্কার- পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন করলেন, সেলিমা আহমাদ এমপি




হোমনায় পরিষ্কার- পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন করলেন, সেলিমা আহমাদ এমপি

মোঃ তপন মিয়া সরকার, হোমনা,কুমিল্লা করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : জানুয়ারি ২৮ ২০২০, ২২:৩৫ | 917 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

কুমিল্লার হোমনায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের এর জন্মশত বার্ষিকী উদযাপন উপলক্ষে “পরিচ্ছন্ন গ্রাম – পরিচ্ছন্ন শহর” পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান কর্মসূচীর উদ্বোধন করা হয়েছে।
আজ মঙ্গলবার সকাল ১১ টার দিকে পৌর সভা সদরে বিভিন্ন সড়কে পরিচ্ছন্নতা কর্যক্রম পরিচালনা করে এ কর্মসূচীর উদ্বোধন করা হয়।
পরে উপজেলার প্রত্যেক শিক্ষা প্রতিষ্ঠানে এই অভিযান চালানো হয়।
এতে প্রধান অতিথি হিসেবে ভিডিও কনফারেন্সের মাধ্যমে শুভ উদ্বোধন করেন, কুমিল্লা-২ (হোমনা-তিতাস) আসনের সংসদ সদস্য সেলিমা আহমাদ (মেরী)। উপজেলা পরিষদ চেয়ারম্যান রেহানা বেগম, ইউএনও তাপ্তি চাকমা, ওসি আবুল কায়েস আখন্দ, পৌর মেয়র এ্যাড. নজরুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. মহাসিন সরকার, উপজেলা আ‘লীগের যুগ্ন সম্পাদক গাজী ইলিয়াছ, কুমিল্লা (উ:) জেলার জাতীয় শ্রমিকলীগের সাংগঠনিক সস্পাদক মো. আকবর হোসেন সরকার, হোমনা প্রেস ক্লাবের সভাপতি আবদুল হক সরকার, ঘারমোরা ইউনিয়ন আ’লীগের সাধারণ সস্পাদক এ কে, এম মনিরুজ্জামানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান, আ“লীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET