২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, মঙ্গলবার, ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৩রা জিলকদ, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-




৫৭ বা ৩২ গণমাধ্যমে ছড়ায় বিষ : মোমিন মেহেদী

প্রেস বিজ্ঞপ্তি।

আপডেট টাইম : এপ্রিল ০৮ ২০১৮, ১৮:০৯ | 979 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

স্টাফ রিপোর্টারঃ- নতুনধারা বাংলাদেশ এনডিবির চেয়ারম্যান মোমিন মেহেদী বলেছেন, ৫৭ বা ৩২ গণমাধ্যমে ছড়ায় বিষ। এই বিষে সংবাদপত্র ও সংবাদমাধ্যম ক্রমশ নীল হয়ে যাওয়ার ভয়ে অন্যায়ের বিরুদ্ধে কথা বলা বন্ধ করে দেবে বলে ভাবছে বর্তমান সরকারের কুচক্রি মহল। এই মহলটি জানে না যে, ভোটহীন জোটের রাজনীতি জনগন চায় না। নতুন প্রজন্মের প্রতিটি মানুষ স্বাধীনতার স্বপক্ষে ঐক্যবদ্ধ দুর্নীতি প্রতিরোধে। তারা চায় জাতির জনকের স্বপ্নের সোনার বাংলাদেশ, মওলানা ভাসানীর সাম্যের বাংলাদেশ, শেরেবাংলার সাহসী বাংলাদেশ। আর তাই ৫৭ বা ৩২ শে কোন ভয় নাই, জনগনকে সাথে নিয়ে এগিয়ে যাই। এই এগিয়ে চলায় আসবে বিজয় বাংলাদেশে; সেই প্রত্যয়ে নির্ভয়ে আসুন এগিয়ে যাই। ৭ এপ্রিল বিকেল ৩ টায় শিশু কল্যাণ পরিষদ মিলনায়তনে ৮ বিভাগীয় নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভায়  উপরোক্ত কথা বলেন। নতুনধারা বাংলাদেশ-এনডিবির সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানার সভাপতিত্বে সভায় প্রেসিডিয়াম মেম্বার আহমেদুল কবীর খান কিরণ, এ্যাডভোকেট ফারুক আহমেদ, ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মাহামুদ হাসান তাহের, সাধারণ সম্পাদক ইব্রাহিম খলিল প্রধান, সহ-সভাপতি ফরহাদ শিমুল, কেন্দ্রীয় এনডিবির যুগ্ম মহাসচিব মনির জামান, নারায়ণগঞ্জ জেলার সাংগঠনিক সম্পাদক চাঁদ আহমেদ জীবন, দানেশ ফকির, বগুড়া জেলা এনডিবির সাধারণ সম্পাদক এস এম সুলতান, রাব্বী হাওলাদার, হরি দাস সরকার, লুবনা আক্তার সুমী, ইশরাত রুবাইয়া প্রমুখ বক্তব্য রাখেন।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET