মোঃ তুষার আহমেদ:
জুলাই যোদ্ধা ও ইনকিলাব মঞ্চের নেতা, ঢাকা-৮ আসনের সম্ভাব্য প্রার্থী শরীফ ওসমান আল হাদী – কে মাথায় গুলি করে হত্যা করার প্রতিবাদে সিরাজগঞ্জের সলঙ্গায় বিক্ষোভ – মিছিল করেন থানা ইসলামী ছাত্রশিবিরের নেতাকর্মীরা।
আজ (শুক্রবার)বাদ জুমা সলঙ্গা কেন্দ্রীয় মসজিদ থেকে বিক্ষোভ মিছিলটি শুরু করে বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
বিক্ষোভ মিছিলটি শেষে এক সংক্ষিপ্ত বক্তব্যে সলঙ্গা থানা ইসলামী ছাত্রশিবিরের সভাপতি মহসিন জানান,শহীদ ওসমান আল- হাদি ছিলেন ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে একজন অদম্য বিপ্লবী। তিনি ইনসাফ কায়েম করতে চেয়েছিলেন। এখনো প্রশাসন তাঁর খুনিদের গ্রেফতার করতে পারেনি। খুব দ্রুত ওসমান হাদি ভাইয়ের খুনিদের গ্রেফতার করতে হবে এবং অতিদ্রুত বিচার সম্পন্ন করতে হবে। ভারতের এদেশীয় দোসর আওয়ামী লীগ, এদের আইনের আওতায় আনতে হবে।
Please follow and like us:









