, , ,

শিরোনামঃ-




অনলাইন টিভি নিউজ২৬ এর যাত্রা শুরু

মোঃ ইনামুল হাসান নাইম, স্পেশাল করেসপন্ডেন্ট ,ঢাকা।

আপডেট টাইম : আগস্ট ৩১ ২০১৯, ০১:৫৩ | 899 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

মেহেদী হাসানঃ- মহান স্বাধীনতা দিবসের চেতনায় উদ্বুদ্ধ হয়ে বন্দর নগরী খুলনা থেকে গতকাল শুক্রবার বিকেলে নিউজ২৬ নামে অনলাইন টিভি’র যাত্রা শুরু হয়েছে। এ উপলক্ষে একটি সুন্দর অনুষ্ঠানমালার আয়োজন করা হয়। অনুষ্ঠানে আয়োজকরা দক্ষিণাঞ্চলের গণমানুষের প্রত্যাশা পূরণে নতুন টিভি যথাযথ পালন করবে বলে প্রতিশ্রুতি ব্যক্ত করেন। সোনাডাঙ্গা আবাসিক এলাকায় ২য় ফেজের ১নং রোডের ৪৩৯ নং বাড়িতে অনলাইন টিভির অফিস চালু হয়েছে।

টিভির প্রকাশক এ্যাড. মো: আব্দুল মজিদ উদ্বোধনী পর্বের সভাপতিত্ব করেন। প্রধান অতিথি ছিলেন, জাতীয় সাংবাদিক সংস্থার খুলনা বিভাগীয় সভাপতি এম এম আজাহার আলী। বিশেষ অতিথি ছিলেন মাদার তেরেসো স্বর্ণপদক প্রাপ্ত শেখ জাহিদ ইকবাল, গণমাধ্যম কর্মী কাজী মোতাহার রহমান। টেলিভিশনের উদ্দেশ্য তুলে ধরে বক্তৃতা করেন নিউজ২৬’র সম্পাদক মো: আলমগীর হোসেন ও ইঞ্জিনিয়ার গাজী মাসুম।  অনুষ্ঠান উপস্থাপনা করেন চ্যানেলের চেয়ারম্যান মো: উজ্জল মোল্লা। চ্যানেলের যাত্রা উপলক্ষে স্বরোচিত কবিতা আবৃত্তি করেন কাজী গোলাম মহিউদ্দিন। অনুষ্ঠানে অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন, বিশিষ্ট ব্যবসায়ী শামিম আল মামুন, মো: ইদ্রিস হোসেন, ক্যামেরা পার্সন শেখ শান্ত ইসলাম, সংবাদ উপস্থাপিকা রশনি আক্তার, মো: মনির হোসেন, অনুষ্ঠান সংগঠক গাজী নাছিম ও এম এন আলী শিপলু, মো: ফারুক প্রমুখ। দু’পর্বে বিভক্ত অনুষ্ঠানের শেষ পর্বে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। 

উল্লেখ্য দক্ষিণাঞ্চলের রাজনীতি, অর্থনীতি, শিল্প-সাহিত্য, কৃষি ও বিজ্ঞান চর্চাকে সমৃদ্ধ করতে এ টেলিভিশন ভূমিকা রাখবে বলে প্রতিশ্রতি ব্যক্ত করেন।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET