এম.আর.জে শান্ত, বিনোদন প্রতিবেদক: ২৫ অক্টোবর অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির দ্বিবার্ষিক নির্বাচন। গত ৩ অক্টোবর মিশা-জায়েদ প্যানেলের মনোনয়নপত্র জমা পড়েছে প্রধান নির্বাচন কমিশন এর হস্তে।
এদেরমধ্যে সবচেয়ে কনিষ্ঠ হাতে মনোনয়নপত্র জমা দেন চিত্রনায়ক জয় চৌধুরী মিশা -জায়েদ প্যানেলে। এবারই প্রথমবার তিনি নির্বাচন করছেন, লড়বেন কার্যনির্বাহী সদস্যপদে। ‘অন্তরজ্বালা’র এই কনিষ্ঠ অভিনেতা দারুন খুশি যে ,এমন কিছু তারকাদের সাথে তিনি নির্বাচন করবেন।
এ প্যানেলে চমক হিসেবে রয়েছেন চিত্রনায়ক রুবেল ও অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল। তাঁরা দুজন সহসভাপতি পদে নির্বাচন করবেন।
এ বিষয়ে চিত্রনায়ক জয় চৌধুরী বলেন, ‘প্রথমবার কিংবদন্তীদের সাথে নির্বাচন করতেছি এটা আমার জন্য অনেক আনন্দের। অনেক আগ থেকে বিভিন্ন সংগঠনের সাথে জড়িত। তবে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাথে জড়িত থাকলেও আগে কখনো নির্বাচনে আসিনি। তবে এবার সিনিয়ারদের অনুরোধে নির্বাচনে অংশগ্রহণ করার সাহস পেয়েছি। আশা করছি নির্বাচিত হলে আগামী দুই বছর শিল্পীদের বিভিন্ন স্বার্থ রক্ষায় প্রতিনিধি হিসেবে কাজ করব।
২৫ অক্টোবর আসন্ন চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করতে চলেছেন এক সময়ের জনপ্রিয় চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন। চলচ্চিত্র শিল্পী সমিতির ২০১৯-২০২১ মেয়াদের কমিটি নির্বাচনে ভোটগ্রহণ হবে ওই দিন।
গতবারের মতো এবারও এক প্যানেল থেকে নির্বাচন করছেন মিশা সওদাগর ও জায়েদ খান। আর স্বতন্ত্র পদে নির্বাচন করছেন চলচ্চিত্রের প্রিয়দর্শিনী মৌসুমী,ইলিয়াস কোবরা নানাশাহ থেকে শুরু করে কয়েকজন।









