, , ,

শিরোনামঃ-




‘এক কয়েদির ডায়েরি’ত জায়েদ খান।

Khorshed Alam Chowdhury

আপডেট টাইম : অক্টোবর ১৪ ২০১৯, ১৩:৩৭ | 872 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

এম.আর.জে শান্ত,বিনোদন প্রতিবেদক:
অনেকদিন পর ফের ‘অন্তরজ্বালা’ ছবিটি দিয়ে আলোচনায় আসেন পরিচালক মালেক আফসারী। ছবিটি মুক্তির আগে থেকেই বিভিন্ন বিষয় নিয়ে খবরের শিরোনাম হয়েছেন তিনি। পাশাপাশি ছবির নায়ক জায়েদ খানও দর্শকদের সামনে নতুন ভাবে পরিচিতি পেয়েছেন। ‘অন্তরজ্বালা’ ছবিটির পর মালেক আফসারী আবারো নির্মাণ করতে যাচ্ছেন নতুন চলচ্চিত্র ‘এক কয়েদির ডায়েরি’। নতুন এই ছবিতে আবারো দেখা যাবে জায়েদ খান ও পরীমনি জুটিকে।
ছবিটি প্রসঙ্গে মালেক আফসারী বলেন, ‘যারা অন্তরজ্বালা দেখেছেন তারা আবারো আসবেন ‘এক কয়েদির ডায়েরি’ দেখতে। পুরোপুরি একটি অ্যাকশন চলচ্চিত্র এটি। আমরা একই টিম কাজ করবো এই ছবিটিতে।
‘অন্তরজ্বালা’ ছবিটির দর্শক গ্রহণযোগ্যতা প্রসঙ্গে তিনি আরো বলেন, ‘দর্শকদের জন্যই চলচ্চিত্র। তারা দেখেছেন বলেই একটি ইতিবাচক সাড়া পাওয়া গেছে। ঠিক যেন ঈদের মতো একটা পরিবেশ ছিল। আশা করবো এখন ‘এক কয়েদির ডায়েরি’তে সবার এমন সাড়া পাবো।
অন্যদিকে, ছবিটির নায়ক ও প্রযোজক জায়েদ খান বলেন, ‘অন্তরজ্বালা আমার ক্যারিয়ারের নতুন মোড়। যারা আমাকে অভিনেতা হিসেবে স্বীকৃতি দিতেন না। তারাও ছবিটি দেখার পর আমাকে জড়িয়ে কেঁদেছেন। এর চেয়ে বড় পাওয়া আর কিছু হতে পারে না। এবার আমার নিজ প্রযোজনা সংস্থা থেকে ‘এক কয়েদির ডায়েরি’ নির্মিত হচ্ছে। শিল্পী সমিতির নির্বাচনের পর নভেম্বর থেকে আমরা শুটিংয়ে যাবো। সেই প্রস্তুতি এখন চলছে।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET