, , ,

শিরোনামঃ-




কেশবপুরে শিশু অধিকার সপ্তাহ পালিত

খোরশেদ আলম চৌধুরী, স্পেশাল করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : অক্টোবর ১৪ ২০১৯, ২০:২৫ | 950 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

কেশবপুর (যশোর) প্রতিনিধি ॥
যশোরের কেশবপুর উপজেলা প্রশাসন ও শিশু একাডেমীর আয়োজনে এবং দলিত হারচয়েস প্রকল্পের সহযোগিতায় শিশু অধিকার সপ্তাহ-২০১৯ বিভিন্ন কর্মসূচীর মধ্যদিয়ে পালিত হয়েছে। ১৪ অক্টোবর শিশু অধিকার সপ্তাহের সমাপনী দিনে শিশু সমাবেশ, আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। উপজেলা শিশু বিষয়ক অফিসার বিমল কুমার কুন্ডুর সভাপতিত্বে উপজেলা ক্রীড়া সংস্থার কার্যালয়ে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ মিজানূর রহমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান নাসিমা সাদেক ও পলাশ মল্লিক, মহিলা বিষয়ক অফিসার রূপালী রানী, উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস আর সাঈদ ও দলিত হারচয়েস প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক নাজমীন নাহার, শিক্ষক উজ্জ্বল ব্যানার্জী ও অলোক বসু বাপী।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET