, , ,

শিরোনামঃ-
  • হোম
  • নারী ও শিশু
  • নারীর অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠায় ছাগলনাইয়ায় কর্মজীবী নারীর উদ্যোগে সম্মেলন




নারীর অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠায় ছাগলনাইয়ায় কর্মজীবী নারীর উদ্যোগে সম্মেলন

নজরুল ইসলাম চৌধুরী, জেলা করেসপন্ডেন্ট,ফেনী।

আপডেট টাইম : অক্টোবর ২১ ২০১৯, ১৭:২৩ | 1058 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

নজরুল ইসলাম চৌধুরীঃ

বিশ্ব গ্রামীণ নারী দিবস উপলক্ষে ঘরে-বাইরে নারী নির্যাতন প্রতিরোধ, অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠায় কিশোর-যুবক, নারী ও নারী শ্রমিক সম্মেলন ২০১৯ উদযাপনে ছাগলনাইয়ায় কর্মজীবী নারীর উদ্যোগে আলোচন সভা, বিতর্ক প্রতিযোগীতা ও মনোঞ্জ সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করা হয়। সোমবার সকাল ১১ টা থেকে ছাগলনাইয়া উপজেলা পরিষদ কমপ্লেক্স আঙ্গিনায় দিনব্যাপী এ সম্মেলনের কার্যক্রম অনুষ্ঠিত হয় । কর্মজীবী নারীর পরিচালক রাহেলা রাব্বানীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ফেনী-১ আসনের সাংসদ জাসদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ও কর্মজীবী নারীর প্রতিষ্ঠাতা সভাপতি শিরীন আখতার এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনের এমপি ও জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য নাজমা আক্তার, ছাগলনাইয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক মেজবাউল হায়দার চৌধুরী সোহেল, ছাগলনাইয়া উপজেলা নির্বাহী অফিসার সাজিয়া তাহের, ছাগলনাইয়া থানার অফিসার ইনচার্জ মোঃ মেজবাহ্ উদ্দিন আহমেদ, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান বিবি জুলেখা শিল্পী, মানুষের জন্য ফাউন্ডেশনের জেন্ডার এ্যাডভাইজার বনশ্রী মিত্র নিয়োগী। রাজিব আহমেদের সঞ্চালনায়া অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, জাসদ কেন্দ্রীয় কমিটির যুগ্ন সাধারণ সম্পাদক রোকেয়া বেগম আন্জু, ছাগলনাইয়া উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোমেনা বেগম, ফেনী জেলা জাসদের সভাপতি কাজী আবদুল বারী, ছাগলনাইয়া উপজেলা জাসদের সভাপতি আবুল কালাম আজাদ মিন্টু, রাধানগর ইউনিয়ন আ’লীগের সিনিয়র সহ সভাপতি আবদুর রউপ ভুইয়া, জাতীয় পার্টি ছাগলনাইয়া উপজেলা শাখার সভাপতি মুজিবুর রহমান বাবুল, সাধারণ সম্পাদক আলমগীর হোসেন ভুইয়া প্রমুখ। এসময় বিভিন্ন সংগঠন থেকে আগত নারী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বক্তারা বলেন, সমাজে পুরুষের পাশাপাশি প্রতিটি ক্ষেত্রে নারীর অংশগ্রহনে আজ উন্নত হচ্ছে সমাজ ও দেশ। নারীকে নারী হিসেবে নয় বরং একজন মানুষ হিসেবে দেখতে হবে।সমজে নারীদের অগ্র ভুমিকার বর্ণনা দিয়ে প্রধান অতিথির বক্তব্যে শিরীন আখতার বলেন, কবি কাজী নজরুল ইসলাম যদি আজ বেঁচে থাকতেন তাহলে তিনি তার কবিতায় লিখতেন, “পৃথিবীর যা কিছু সুন্দর চিরকল্যাণ কর, দুই তৃতীয়াংশ করিয়াছে নারী একভাগ তার নর”। তিনি আরো বলেন, ঘরে বাইরে সমান তালে নারী পুরুষ কাজ করলেই সমাজ ও দেশ এগিয়ে যাবে।

 

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET