, , ,

শিরোনামঃ-




সুনামাগঞ্জে ১০ মাস স্কুলে না গিয়ে নিয়মিত বেতন তুলছেন এক শিক্ষিকা

খোরশেদ আলম চৌধুরী, স্পেশাল করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : অক্টোবর ২২ ২০১৯, ২০:৩০ | 852 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

এম এ বাছিরঃ- ১০ মাস যাবৎ স্কুলে না গিয়ে নিয়মিত বেতন তুলছেন এক শিক্ষিকা। সুনামগঞ্জ-১ আসনের এমপি মোয়াজ্জেম হোসেন রতনের দ্বিতীয় স্ত্রী তানভী ঝুমুর জেলার তাহিরপুর উপজেলা থেকে ডেপুটেশনে এসে বর্তমানে সুনামগঞ্জ সদর উপজেলার তেঘরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা।  তিনি গত ১০ মাস স্কুলে না গিয়েই নিয়মিত বেতন তুলে যাচ্ছেন। জানা যায় মাত্র এক দিনের জন্য ছুটি নিয়ে স্কুল ছেড়ে দীর্ঘদিন ধরে স্কুলে অনুপস্থিত তিনি। এদিকে এমপির স্ত্রী হওয়ায় এ বিষয়টি নিয়ে বিদ্যালয় কর্তৃপক্ষ কিংবা উপজেলা শিক্ষা কর্মকর্তারা মুখ খুলতে নারাজ। জানা গেছে, তানভী ঝুমুর শিক্ষিকা হিসেবে নিয়োগ পান তাহিরপুর উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের তরং সরকারি প্রাথমিক বিদ্যালয়ে । তিনি ডেপুটেশনে আসেন সুনামগঞ্জ সদর উপজেলার তেঘরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। চলতি বছরের ৭ জানুয়ারি অসুস্থতাজনিত কারণ দেখিয়ে একদিনের ছুটি নেন তিনি। কিন্তু এরপর থেকে আর স্কুলে আসেননি । একটি সূত্র জানিয়েছে, বর্তমানে ঢাকায় অবস্থান করছেন তানভী ঝুমুর। সেখানে ন্যাম ভবনে এমপি রতনের ফ্ল্যাটে থাকছেন তিনি। তানভী ঝুমুর তাহিপুরের দক্ষিণ শ্রীপুরের মৃত আবুল কাশেমের মেয়ে।

তানভী ঝুমুর স্কুলে না আসা প্রসঙ্গে জানতে চাইল তেঘরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বলেন, ‘আমি বিদ্যালয়ে ৬ মাস হলো এসেছি। এসে উনাকে পাইনি। তবে উপস্থিতির খাতা দেখে জানতে পারলাম, তানভী ঝুমুর গত ৭ জানুয়ারি একদিনের ছুটি নিয়ে আর বিদ্যালয়ে আসেননি। অনেকবার ফোন দিলেও ফোন রিসিভ করেননি তিনি।’

এদিকে, তানভী ঝুমুর নামে কোনো শিক্ষিকা উপজেলায় আছেন এমনটা জানেন না বলে মন্তব্য করেছেন সুনামগঞ্জ সদর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এনামুর রহীম বাবর।

শিক্ষিকা তানভী ঝুমুর সম্পর্কে জানতে চাইলে তাহিরপুর উপজেলা শিক্ষা কর্মকর্তা বিপ্লব সরকার কোনো মন্তব্য করতে রাজি হননি।

এ ব্যাপরে শিক্ষিকা তানভীর ঝুমুরের মোবাইল ফোনে কল দেওয়া হলে তিনি সাংবাদিক পরিচয় পেয়ে সংযোগ বিচ্ছিন্ন করে দেন।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET