মহিলা বিষয়ক অধিদপ্তরের নিবন্ধন প্রাপ্ত লালমনিরহাট জেলার ৫৬টি স্বেচ্ছাসেবী মহিলা সমিতির অনুকূলে সাধারণ অনুদানের ৫৬ টি চেক বিতরণ অনুষ্ঠান বৃহঃবার (২৮ নভেম্বর) দুপুরে লালমনিরহাট জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি লালমনিরহাটের জেলা প্রশাসক আবু জাফর বলেন, নারীর মূল্যায়ন পরিবার হতেই শুরু করতে হবে। গৃহকর্মের বাইরে দেশের সামগ্রিক উন্নয়নের বহুবিধ কাজে এগিয়ে আসা নারীর সংখ্যা অনেক কম প্রাপ্য-উৎসাহ ও সঠিক পৃষ্ঠপোষকতা পেলে নারীরা সমাজ ও দেশের কল্যাণে আরো সাহসী পদক্ষেপ নিয়ে এগিয়ে আসবে। প্রাপ্ত অনুদানের অর্থের সঠিক ও কার্যকর ব্যবহারের আহবান জানিয়ে জেলা প্রশাসক বলেন, নারী জনগোষ্ঠীর টেকসই উন্নয়নে সরকারি-বেসরকারি পর্যায়ে ঐক্যবদ্ধ প্রচেষ্টার গুরুত্ব অনেক বেশি। লালমনিরহাট জেলা প্রশাসন ও জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের যৌথ আয়োজনে এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লালমনিরহাট মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক সালমা জাহান।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন লালমনিরহাট সমাজসেবা অধিদপ্তরের উপ পরিচালক অনিরুদ্ধ কুমার রায়, জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান জিল্লে আরশী এলাহী , বকুলফুল যুব মহিলা সমিতির সভাপতি রশিদা বেগম মিনি,নারী নেত্রী মলি বেগম,নারী উন্নয়ন ফোরাম ও সদর উপজেলার মহিলা ভাইস-চেয়ারম্যান লতিফা বেগম লাকী ।
( নিউজ সম্পাদনায় হাফিজা আক্তার)









