, , ,

শিরোনামঃ-




মুকসুদপুরে যুবকের লাশ উদ্ধার

প্রেস বিজ্ঞপ্তি।

আপডেট টাইম : ডিসেম্বর ০৮ ২০১৯, ১৮:১১ | 817 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

গোপালগঞ্জের মুকসুদপুরে তিন সন্তানের জনক রঞ্জন বালা (৩৮) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে সিন্দিয়াঘাট ফাঁড়ির পুলিশ। রবিবার দুপুরে মুকসুদপুর উপজেলার দক্ষিন জলিরপাড় জমির মাঠ থেকে এ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করেছে। পুলিশ ও এলাকাবাসি জানায়, মাদারীপুর জেলার রাজৈর উপজেলার উল্লাবাড়ি গ্রামের মৃতঃ রনজিৎ বালার ছেলে ও গ্রীন লিপটি চা কোম্পানীর ডিলার রঞ্জন বালা (৩৮) শনিবার রাত ৮টার পরে নিখোঁজ হয় ।

এলাকাবাসি রবিবার সকালে উক্ত স্থানে সাদা প্লাস্টিকের বস্তা বিছানার উপর রঞ্জন বালার লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থালে এসে লাশ উদ্ধার করে। নিহত রঞ্জন বালার স্ত্রী সুর্বনা বালা জানায়, শনিবার রাত ৮টার দিকে আমার স্বামীর সাথে মোবাইলে শেষ কথা হয়। সে বলে আজ আমি বাড়িতে আসবো না। তোমরা খেয়ে নিও। এর পর তার সাথে আর কথা হয়নি।

তবে কে বা কারা যেন আমার স্বামীকে হত্যা করে উক্ত স্থানে ফেলে রেখে গেছে । মুকসুদপুরের সিন্দিয়াঘাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ আবুল বাশার জানান, লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করেছি। লাশের পাশে যৌন উত্তেজক ঔষধের প্লাষ্টিকের বোতল ও কনডোম পাওয়া যায়। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে মৃত্যুর আসল রহস্য উদঘাটন হবে।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET