, , ,

শিরোনামঃ-




বীরগঞ্জ উপজেলায় অভিযানে ১২৬০ পিচ ইয়াবা সহ মাদক ব্যবসায়ী আটক

স্পেশাল করেসপন্ডেন্ট, নয়া আলো।

আপডেট টাইম : ডিসেম্বর ০৮ ২০১৯, ১৮:১৯ | 796 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

এন.আই.মিলন, দিনাজপুর প্রতিনিধি  দিনাজপুরের বীরগঞ্জে পুলিশি অভিযানে ১২৬০ পিচ ইয়াবা সহ মাদক ব্যবসায়ী আটক।দিনাজপুর জেলা পুলিশ সুপার মোহাম্মদ আনোয়ার হোসেন এর দিক নিদের্শনায় বীরগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আব্দুল ওয়ারেসের নেতৃত্বে পুলিশের একটি টিম শনিবার উপজেলার শিবরামপুর ইউনিয়নের মুরারীপুর গ্রামের মৃতঃ পিয়ার বক্স এর ছেলে মোঃ ইয়াসিন আলী (৫৫) এর বাড়িতে অভিযান চালিয়ে ৯৫০পিচ ইয়াবা ট্যাবলেট সহ তাকে গ্রেফতার করে। এসময় তার স্বীকারোক্তি অনুযায়ী পার্শ¦বতী গণপৈত গ্রামের মৃতঃ আব্দুল হামিদের ছেলে মোঃ আব্দুল কাইয়ুমের বাড়ীতে অভিযান চালিয়ে ৩১০ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হলেও আব্দুল কাইয়ুম পালিয়ে যায়।

বীরগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশি সুপার মোঃ আব্দুল ওয়ারেস জানান আমাদের অভিযান অব্যাহত থাকবে। মাদক, জুয়া, নারী নির্যাতনের বিষয়ে কোন ছাড় নেই।
এব্যাপারে বীরগঞ্জ থানায় এস আই মোঃ নজরুল ইসলাম বাদী হয়ে মাদক দ্রব্য আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। যাহার মামলা নং-৪ তাং-০৮/১২/২০১৯ ইং।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET