, , ,

শিরোনামঃ-




আটোয়ারীতে আখ ক্রয় উদ্বোধন

প্রেস বিজ্ঞপ্তি।

আপডেট টাইম : ডিসেম্বর ১৯ ২০১৯, ২১:১১ | 878 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

পঞ্চগড় সুগার মিলস্ লিমিটেড এর ৫০ তম আখ মাড়াই মৌসুমের শুভ উদ্বোধন হতে যাচ্ছে। আজ শুক্রবার (২০ ডিসেম্বর) ২০১৯ – ২০২০ সুগার মিলের কেইন কেরিয়ার প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে ডোঙ্গায় আখ নিক্ষেপের মাধ্যমে আখ মাড়াই মৌসুমের শুভ উদ্বোধন করা হবে।

এজন্য পঞ্চগড় সুগার মিলস্ এর আওতায় আখ ক্রয় কেন্দ্রে একদিন আগে বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) আখ ক্রয় শুরু করা হয়। পঞ্চগড়ের আটোয়ারীর কিসমত আখ ক্রয় কেন্দ্রের বিশিষ্ট আখ চাষী মোঃ মাহমুদ হাসান (অনু) সর্ব প্রথম আখ সরবরাহ করে কেন্দ্রে আখ ক্রয় শুভ উদ্বোধন করেন।

আটোয়ারী সাবজোন প্রধান মোঃ সেলিম মোরশেদ, সেন্টার ইনচার্জ মোঃ মনছুর উল আলম, ইক্ষু উন্নয়ন সহকারী নিপেন্দ্রনাথ রায় সহ অন্যান্য স্টাফ এবং বিশিষ্ট আখচাষীগণ উপস্থিত ছিলেন। সাবজোন প্রধান জানান, এবার আটোয়ারীতে প্রায় পাঁচ হাজার মেঃ টন আখ ক্রয়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET