, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • ঠাকুরগাঁওয়ে শিশু শিক্ষার্থী হত্যা, আবারো সড়কে বিক্ষোভ ও মানববন্ধনঠাকুরগাঁওয়ে শিশু শিক্ষার্থী হত্যা, আবারো সড়কে বিক্ষোভ ও মানববন্ধন




ঠাকুরগাঁওয়ে শিশু শিক্ষার্থী হত্যা, আবারো সড়কে বিক্ষোভ ও মানববন্ধনঠাকুরগাঁওয়ে শিশু শিক্ষার্থী হত্যা, আবারো সড়কে বিক্ষোভ ও মানববন্ধন

এন্টুনী ডেভিড নীল, স্টাফ করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : ডিসেম্বর ২১ ২০১৯, ২৩:০১ | 919 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

তৃতীয় শ্রেণীর শিশু শিক্ষার্থী
সুমনা হকের (৯) হত্যার বিচারের দাবিতে আবরো সড়কে বিক্ষোভ মিছিল ও
মানববন্ধন করেছে
ঠাকুরগাঁও জেলার বিভিন্ন স্কুল ও কলেজের শিক্ষার্থীরা সহ বিভিন্ন স্থরের জনতা।

শনিবার দুপুরে জেলার বড় মাঠ প্রাঙ্গণ থেকে ঠাকুরগাঁও সরকারি বালিকা উচ্চ
বিদ্যালয় ও সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের প্রায় হাজারো শিক্ষার্থীরা এই
বিক্ষোভ মিছিলটি বের করে। মিছিলটি বিভিন্ন স্লোগান দিতে দিতে শহরের
গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে চৌরাস্তা মোড়ে এসে সড়ক অবরোধ করে এক
মানববন্ধনে মিলিত হয়। বিক্ষোভ মিছিলে বিভিন্ন স্কুল-কলেজের
শিক্ষার্থী,অভিভাবক সহ জেলা বিভিন্ন স্তরের জনতা অংশ নেয়।
এসময় শিশু সুমনা হককে হত্যাকারী রিয়াজ আহম্মেদ কাননেন কঠোর শাস্তির দাবী
করে সকলেই নানা ধরনের স্লোগান দিতে থাকে। ঘন্টাব্যাপী এই বিক্ষোভে সড়কের
দুইপাশেই যানচলাচল বন্ধ হয়ে যায়।

পরে চৌড়াস্তা মোড়ে ঘন্টাব্যাপী এই মানববন্ধনে বক্তব্য দেন,সরকারি বালিকা
উচ্চ বিদ্যালয়ের শিক্ষক সালেহা খাতুন,প্রেসক্লাবের সভাপতি মনসুর
আলী,বিশিষ্ট শিক্ষাবিদ মনতোষ কুমার দে সহ জেলার বিভিন্ন স্তরের
জনতা।

এসময় বক্তরা বলেন, সুমনা হকের হত্যাকারী রিয়াজ আহম্মেদ কাননের
দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। সেই সাথে এ ঘটনার সুষ্ঠু তদন্তেরও দাবি
যানান তারা। পরে জেলা প্রশাসক ড.কেএম কামরুজ্জামান সেলিমের আশ্বাসে সড়ক
অবরোধ প্রত্যাহার করেন বিক্ষুদ্ধ শিক্ষার্থীরা।

উল্লেখ্য, বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) রাতে জেলা শহরের গোয়ালপাড়া এলাকায়
স্কুলছাত্র রিয়াজ আহম্মেদ কাননের বসতঘরের মাটি খুঁড়ে সুমনা হকের মরদেহ
উদ্ধার করে পুলিশ।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET