, , ,

শিরোনামঃ-




তালায় ছেলের শুশুর বাড়ির লোকজনের হাতে জখম হলেন বৃদ্ধা মা

স্পেশাল করেসপন্ডেন্ট, নয়া আলো।

আপডেট টাইম : ডিসেম্বর ২৯ ২০১৯, ২৩:০৯ | 1015 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

তালা উপজেলার পল্লীতে ছেলের শুশুর বাড়ির লোকজনের বেধড়ক মারপিঠে তহমেনা বেগম (৫০) নামের এক বৃদ্ধা মারাত্নক আহত হয়েছেন। শুক্রবার বিকাল ৩টার দিকে উপজেলার ইসলামকাটি গ্রামে এঘটনা ঘটে। আহত মা মেয়ে বর্তমানে তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চিকিৎসাধীন আছেন। এঘটনায় রবিবার (২৯ ডিসেম্বর) তহমেনা বেগম বাদী হয়ে তালা থানায় একটি এজাহার দায়ের করেছেন ।
এজাহার সূত্রে জানা যায়, তালা উপজেলার দেওয়ানীপাড়া গ্রামের মোঃ শামসের বিশ্বাসের ছেলে আমিনুর বিশ্বাসের সাথে উপজেলা ইসলামকাটি গ্রামের শওকত মোল্ল্যার মেয়ে রিক্তা বেগম’র দুই বছরে আগে ইসলামী শরীয়ত মোতাবেক বিবাহ হয়। বিয়ের পরে তাদের তাজিম হাসান রিফাত নামের একটি পুত্র সন্তান হয়। সংসারে অভাব অনটন দেখা দিলে আমিনুর ও তার রিক্তার সাথে মনোমালিন্য হলে ছেলে রিফাতকে নিয়ে উপজেলার ইসলামকাটি গ্রামে বাপের বাড়ি চলে যায় রিক্তা। একপর্যায়ে আমিনুরের মা তহমেনা বেগম ছেলের বৌ ও পোতাকে আনতে গেলে রিক্তা ও পিতা শওকত মোল্ল্যা, ভাই আবিদ হোসেন ও মা শামছুর নাহার ক্ষিপ্ত হয়ে বাশের লাঠি ও মেহগনি ডাল দিয়ে তহমেনা বেগম ও তার মেয়ে জেসমিন খাতুনকে বেধড়ক মারপিট করে। পরে স্থানীয়দের সহযোগিতায় তাদেরকে উদ্ধার করে তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করেন তহমিনা বেগমের পরিবার।
এঘটনায় মারাত্নক আহত তহমেনা বেগম জানান, গত শুক্রবার আমি এবং আমার মেয়ে জেসমিন আমার বৌমাকে আনতে গেলে তার বাপের লোকজন আমাদের বেধড়ক মারপিঠ করেন এবং অশালীন ভাষায় গালিগালাজ করতে থাকেন। এঘটনায় তালা থানার অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী রাসেল জানান, বিষয়টি নিয়ে থানায় একটি মামলার প্রস্তুতি চলছে।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET