কেউ জানে, কেউ জানেনা অর্ধশতাধিক ছেলে-মেয়ের বিয়ের ফুল ফুটিয়ে দেবার ঘটক নীচের ছবির ওই সেলিম আহাম্মেদ (৪২) নিজেই এখনো অবিবাহিত। কিন্তু তার বিয়ের ঘটকালি করবে কোন ঘটক? ঘটক সেলিম কুষ্টিয়ার মিরপুর পৌরসভার ৯ নং ওয়ার্ড খন্দকবাড়ীয়া মহল্লার কুঠিপাড়ার মৃত মসফের আলী মোল্লার ছেলে।
নিজ গ্রামেরই শহীদুল ও তাপস ঘটকের সাথে বেড়াতে বেড়াতে সেলিম নিজেই একসময় ঘটকালী পেশার সাথে জড়িয়ে পড়েন। সেলিম ২০০৩ সাল থেকে ঘটকালী পেশার সাথে জড়িত। ২০০৩ সাল থেকে সেলিম ঘটক শতাধিক বিয়ে দেবার কাজ করেছেন বলে জানান। অন্যদের বিয়ে দেবার মহান কাজটি করতে করতে কখন যে (সেলিম ঘটক) নিজের বিয়ের বয়স অতিক্রম হবার উপক্রম হতে চলেছে সেদিকে খেয়াল নেই তার। তবে অনেকেই প্রশ্ন তুলেছে সদালাপি, মিষ্টভাষী পানের ওপর অন্যরকম টান থাকা সেলিম ঘটকের বিয়ে দেবার ঘটক হবে কে?
Please follow and like us:









