, , ,

শিরোনামঃ-
  • হোম
  • কুমিল্লা
  • চৌদ্দগ্রামে মেডিকেল সেন্টার ভবনে অভিযান – তিন পতিতাসহ আটক ৫




চৌদ্দগ্রামে মেডিকেল সেন্টার ভবনে অভিযান – তিন পতিতাসহ আটক ৫

মোঃ শাহীন আলম, স্টাফ করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : জানুয়ারি ১২ ২০২০, ১৮:১২ | 927 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

ছবি প্রতিকিছবি প্রতিকি

কুমিল্লার চৌদ্দগ্রামের একটি মেডিকেল সেন্টার ভবনে অভিযান চালিয়ে তিন পতিতাসহ ৫ জনকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলেন; আলকরা ইউনিয়নের কুলাসার গ্রামের মৃত তাজুল ইসলামের ছেলে জাহাঙ্গীর(৪০), বাতিসা ইউনিয়নের আটগ্রাম পশ্চিম পাড়ার মৃত শফিকুর রহমানের ছেলে মোঃ শহীদ(৪০), পতিতা কনকাপৈত ইউনিয়নের মাসকরার জাহাঙ্গীরের স্ত্রী জেসমিন আক্তার, চিওড়া ইউনিয়নের সুজাতপুরের রহিতুল ইসলামের স্ত্রী ছকিনা বেগম(৩০) ও সোনাগাজীর চরজব্বরের আবদুল হামিদের স্ত্রী ইয়াছমিন(১৮)। আটককৃতদের বিরুদ্ধে পতিতা আইনে মামলা করে রোববার বিকেলে আদালতে প্রেরণ করে।
এ ব্যাপারে চৌদ্দগ্রাম থানার এসআই আবদুস সালাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে রোববার বেলা তিনটায় চৌদ্দগ্রাম সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় রোডে অবস্থিত কুমিল্লা মেডিকেল সেন্টার চৌদ্দগ্রাম শাখার বিভিন্ন আবাসিক রুমে অভিযান চালিয়ে দুই খদ্দেরসহ তিন পতিতাকে আটক করেছে।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET