, , ,

শিরোনামঃ-
  • হোম
  • পাঁচ মিশালী
  • ছাত্র অধিকার পরিষদ জবির সভাপতি-সম্পাদক  নয়ন-বকরছাত্র অধিকার পরিষদ জবির সভাপতি-সম্পাদক  নয়ন-বকর




ছাত্র অধিকার পরিষদ জবির সভাপতি-সম্পাদক  নয়ন-বকরছাত্র অধিকার পরিষদ জবির সভাপতি-সম্পাদক  নয়ন-বকর

প্রেস বিজ্ঞপ্তি।

আপডেট টাইম : ফেব্রুয়ারি ১৩ ২০২০, ১২:২১ | 1004 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

     বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখার আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। নতুন কমিটিতে সভাপতি হিসেবে রাইসুল ইসলাম নয়ন ও সাধারণ সম্পাদক হিসেবে আবু বকর খানকে দায়িত্ব দেয়া হয়েছে।
বুধবার (১২ ফেব্রুয়ারি) রাতে কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক হাসান আল মামুন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
১২ সদস্যবিশিষ্ট কমিটিতে সহসভাপতি হিসেবে রয়েছেন জহির রায়হান, আল আমিন, আহমেদ তৌফিক মেছবাহ এবং মাশফিক আনজুম রানা। যুগ্ম সাধারণ সম্পাদক পদে রয়েছেন মাহমুদুল হাসান মিশু, এম. এম. মুসা ও মোহাম্মদ ঢালী লিখন।
এছাড়া সাংগঠনিক সম্পাদক আশফাক শরিফ, দপ্তর সম্পাদক তিথি সরকার এবং প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. রাকিবকে দায়িত্ব দেয়া হয়েছে।
নবগঠিত কমিটির সভাপতি রাইসুল ইসলাম নয়ন বলেন, আমরা সাংগঠনিক দায়িত্ব বিশ্ববিদ্যালয়ে অবশ্যই পালন করবো, তবে সাধারণ শিক্ষার্থীদের দাবি-দাওয়া আদায়ে আমরা আগে যেমন সোচ্চার ছিলাম সাংগাঠনিক দায়িত্ব পাওয়াতে আমাদের দায়িত্ব আরও বেড়ে গিয়েছে। আমরা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষক-শিক্ষার্থী, সাংবাদিক সকলের সহযোগিতা কামনা করছি।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET