দিনাজপুরের ফুলবাড়ীতে যথাযোগ্য মর্যাদায় ভাষার জন্য জীবন উৎসর্গ করা বীর শহীদ বেদীতে পূষ্পার্ণ অর্পণ ও আলোচনা সভার মধ্যদিয়ে আর্šÍজাতিক মাতৃভাষা ও শহীদ দিবস পালন করেছে ফুলবাড়ী উপজেলা প্রেসক্লাব।
দিবসটি পালনে ফুলবাড়ী উপজেলা প্রেসক্লাবের সভাপতি প্রভাষক আবু শহীদ ও সাধারণ সম্পাদক মেহেদি হাসান উজ্জল এর নেতৃত্বে দিবসের প্রথম প্রহরে,সরকারী কলেজ কেন্দ্রীয় শহীদ মিনারের শহীদ বেদিতে পুষ্পার্ণ অর্পন ও দিনের শুরুতে আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয় । এসময় উপস্থিত ছিলেন,উপজেলা প্রেসক্লাবের সহ-সভাপতি দৈনিক দেশের পত্র প্রতিনিধি জাহাঙ্গীর আলম,সাংগঠনিক সম্পাদক চ্যানেল এস প্রতিনিধি মোঃ নাজমুল হাসান রতন প্রচার ও প্রকাশনা সম্পাদক চাঁদনী বাজার প্রতিনিধি প্রভাষক শহীদুল ইসলাম,কোষাধ্যক্ষ দৈনিক গনমুক্তি প্রতিনিধি মোঃ মাহাবুর রহমান,কার্যকরী সদস্য সহকারী অধ্যাপক দৈনিক করতোয়া প্রতিনিধি শেখ সাবীর আলী,কার্যকরী সদস্য যাযাদিন প্রতিনিধি মোঃ রজব আলী,সদস্য দৈনিক পৃথিবী প্রতিদিন প্রতিনিধি মোঃ এহসান প্লুটো,সদস্য প্রভাষক নয়ন কুমার পিকেসহ প্রেসক্লাবের সকল সদস্যবৃন্দ।









