২৫শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, সোমবার, ১১ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৭ই জিলহজ, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • শিক্ষা
  • সিরাজগঞ্জে প্রাথমিক শিক্ষাকে এগিয়ে নিতে নিরলসভাবে কাজ করছেন সহকারী উপজেলা শিক্ষা অফিসার – আককাছ আলী




সিরাজগঞ্জে প্রাথমিক শিক্ষাকে এগিয়ে নিতে নিরলসভাবে কাজ করছেন সহকারী উপজেলা শিক্ষা অফিসার – আককাছ আলী

আশরাফুল ইসলাম জয়, স্পেশাল করেসপন্ডেন্ট ।

আপডেট টাইম : মার্চ ০১ ২০২০, ১৮:৩৮ | 1620 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

শিক্ষা এমন একটি অদৃশ্য শক্তি যা কেউ চাইলেও কেড়ে নিতে পারে না। আর এই অদৃশ্য শক্তির প্রাথমিক পর্ব হলো প্রাথমিক শিক্ষা। এই শক্তি কীভাবে প্রয়োগ করলে তা মানুষের জীবনকে বদলে দিতে পারে তা নিয়ে ভাববার মানুষ খুব-ই কম। তবে, কেউনা কেউতো ভাবেই। আমাদের দেশে মাঠ পর্যায়ে ভাববার দায়িত্বে থাকেন সহকারী শিক্ষা কর্মকর্তাবৃন্দ। সহকারী শিক্ষা কর্মকর্তার যোগ্য নেতৃত্বের বদৌলতে প্রাথমিক শিক্ষার ইতিবাচক পরিবর্তন সাধিত হয়। অনেক সহকারী শিক্ষা কর্মকর্তা আছেন যারা মানসম্মত প্রাথমিক শিক্ষাকে এগিয়ে নিতে রুটিন কাজের পাশাপাশি বিভিন্নমুখী উদ্যোগী কর্মসূচি গ্রহণ করে থাকেন। যে উদ্যোগগুলো মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিতে কার্যকরী ভূমিকা পালন করে। তেমনি একজন উদ্যোগী উপজেলা সহকারী শিক্ষা অফিসার হলেন মোঃ আককাছ আলী। যিনি বর্তমানে সিরাজগঞ্জ সদর উপজেলায় কর্মরত। প্রায় ৩ বছর ধরে তিনি উপজেলার প্রাথমিক শিক্ষা ব্যবস্থার উন্নয়নে নিরলসভাবে কাজ করছেন। ‘এগিয়ে যাচ্ছে প্রাথমিক শিক্ষা, এগিয়ে যাচ্ছে বাংলাদেশ- এই শ্লোগানকে ধারণ করে সিরাজগঞ্জে প্রাথমিক শিক্ষার মান উন্নয়নে শিয়ালকোল ইউনিয়নের চন্ডিদাসগাঁতী ক্লাসটারে ৩১টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সব সময় আকস্মিক পরিদর্শন করেন সকারী উপজেলা শিক্ষা অফিসার আককাছ আলী। সেই সাথে সিরাজগঞ্জ জেলায় তিনি প্রথম উৎসব মুখর পরিবেশে উপজেলা ভিক্তিক প্রাথমিক বিদ্যালয়ে সাবলিল ভাবে বাংলা ও ইংরেজি রিডিং পড়ার প্রতিযোগিতা শুরু করেন। ইতি মধ্যে তার ক্লাস্টারে শতভাগ পাশ সহ জেলার শ্রেষ্ঠ স্কুল নির্বাচিত হয়েছে। তার কাস্টারের ৩১টি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে পর্যাক্রমে রুটিন কাজের পাশাপাশি মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিত করতে ্ন বিদ্যালয় আকস্মিক পরিদর্শন করে চলছেন তিনি। এ সময় তিনি বিদ্যালয়ের শ্রেণি কার্যক্রম, ক্লাস রুটিন, মাল্টিমিডিয়া ক্লাসরুম পরিদর্শন করেন এবং শিক্ষার্থীদের সাথে কথা বলেন পরে তিনি নিজে-ই ভিন্ন-ভিন্ন ক্লাসরুমে প্রবেশ করে শিক্ষার্থীদের ক্লাস নেন। প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, শ্রেণি শিক্ষক ও সহকারী শিক্ষকদের সাথে প্রাথমিক শিক্ষার মান উন্নয়নে মতবিনিময় করেন। মোঃ আককাছ আলী বলেন, শিক্ষা কার্যক্রম সুষ্ঠু ও সুন্দর ভাবে পরিচালনার জন্য নিয়মিত বিদ্যালয়গুলো পরিদর্শন ও মনিটরিং কার্যক্রম করা হয়। এরই অংশ হিসেবে বছরের শুরুতে বিদ্যালয়গুলোতে সময়মত শিক্ষকদের উপস্থিতি নিশ্চিতকরণ, ঝড়ে পড়ার হার হ্রাস, শিক্ষার্থীদের সংখ্যাবৃদ্ধি, সমাপনী পরীক্ষায় পাশের হার বৃদ্ধি, শতভাগ পাশকৃত বিদ্যালয়ের সংখ্যাবৃদ্ধি, মাল্টিমিডিয়া ক্লাসরুম, শিক্ষক ডায়েরি, কৃতিভিত্তিক ব্যবস্থাপনাসহ সকল শিক্ষা কার্যক্রম নিশ্চিতের লক্ষ্যে আমার এই পথ চলা। তিনি আশাবাদ ব্যক্ত করেন, আগামীতে আমার কাøাস্টারে ৩১টি সরকারি প্রাথমিক বিদ্যালয় শতভাগ মাল্টিমিডিয়া ক্লাসরুম বাস্তবায়ন হবে।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET