, , ,

শিরোনামঃ-




মধুমাসের আগমনী বার্তা ফুলবাড়ীতে গাছে গাছে মুকুলের সমারোহ

মোঃ আবু শহীদ, ফুলবাড়ী,দিনাজপুর করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : মার্চ ০৭ ২০২০, ০৩:১০ | 961 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

“আয় ছেলেরা, আয় মেয়েরা ফুল তুলিতে যাই,ফুলের মালা গলায় দিয়ে মামার বাড়ি যাই। ঝড়ের দিনে মামার দেশে আম কুড়াতে সুখ, পাকা আমের মধুর রসে রঙিন করি মুখ।” পল্লীকবি জসীম উদ্দিনের কবিতার কথা গুলো বাস্তবে রূপ পেতে বাকি আর মাত্র কয়েকদিন। এমুহূর্তে গাছে গাছে ফুটেছে আমের মুকুল চারদিকে ছড়িয়ে পড়ছে এই মুকুলের পাগল করা ঘ্রাণ। সেই মধু বাতাসে মিশে যেমন সৃষ্টি করছে মৌ মৌ গন্ধ তেমনি মানুষের মনকে বিমোহিত করে মধুমাসের আগমনী বার্তাও শোনাচ্ছে।
উপজেলা কৃষি বিভাগ বলছেন, এবার স্বাভাবিক সময়ে মুকুল এলেও পৌর এলাকাসহ বিভিন্ন ইউনিয়নের আম বাগানগুলো এখন মুকুলে ভরে গেছে। আর চাষীদের আগ্রহের কারণে এ উপজেলায় দিন দিন বাড়ছে আমের বানিজ্যিক চাষ।
উপজেলার বিভিন্ন স্থানে সরেজমিনে দেখা যায়, আম বাগানের সারি সারি গাছে শোভা পাচ্ছে কেবলই মুকুল। এ যেন হলুদ আর সবুজের মহামিলন। মুকুলে ছেয়ে আছে গাছের প্রতিটি ডালপালা। তবে বাগান মালিকরা বলছেন,আমের ফলন নির্ভর করছে আবহাওয়ার ওপর। আবহাওয়া অনুকুলে থাকলে এ বছর আমের বাম্পার ফলনের আশা করছেন তারা। এদিকে মৌসুমের শুরুতে আবহাওয়া অনুকুলে থাকায় মুকুলে ভরে গেছে ব্যক্তি উদ্যোগে লাগানো আম গাছগুলো। তবে বড় আকারের চেয়ে ছোট ও মাঝারি আকারের গাছে বেশি মুকুল চোখে পড়ছে। আম গাছে মুকুলের সমারহ দেখে বাগান মালিকদের চোখে ভাসছে রঙ্গিন স্বপ্ন। এ এলাকায় অ¤্রপালি,হাড়ীভাংঙ্গা,গোপালভোগ, ল্যাংড়া, ফজলি, ক্ষিরসাপাতি আমের বাগান বেশী। ইতিমধ্যে এসব গাছে মুকুলে ছেঁয়ে গেছে।
উপজেলার শিবনগর ইউনিয়নের বাগান মালিক হামিদুল হক জানান, বাগানের গাছগুলো মুকুলে ছেয়ে গেছে। মুকুল আসার পর থেকেই গাছের প্রাথমিক পরিচর্যা শুরু হয়েছে। রোগ বালাইয়ের আক্রমন থেকে মুকুল রক্ষা করতে স্থানীয় কৃষি বিভাগের পরামর্শ অনুযায়ী প্রয়োজনীয় ওষুধ স্প্রে করছেন তিনি। আবহাওয়া অনুকুলে থাকলে বাম্পার ফলন পাবার সম্ভাবনা রয়েছে। উপজেলা কৃষি অফিসের লোকজনও সার্বক্ষনিক খোঁজ রাখছেন । উপজেলার বিভিন্ন এলাকার বাগান মালিকরা জানান, বর্তমানে আবহাওয়া অনুকুলে রয়েছে তাই ফলন ভাল হবার সম্বাবনা রয়েছে এমনটিই আশা প্রকাশ করেন তারা।
উপজেলা কৃষি কর্মকর্তা এটিএম হামিম আশরাফ জানান, এবার ফুলবাড়ী উপজেলায় বাণিজ্যিকভাবে ব্যাপক আম বাগান চাষ হয়েছে। উপজেলা কৃষি অধিদপ্তরের পক্ষ থেকে চাষীদের আগ্রহী করে তুলতে বিভিন্ন পর্যায়ে বাগানের যতœ ও ফল বাজারজাতকরণের বিষয়ে সচেতন করা হচ্ছে ।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET