, , ,

শিরোনামঃ-
  • হোম
  • সকল সংবাদ
  • সাদুল্লাপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জরিমানা আদায়




সাদুল্লাপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জরিমানা আদায়

আরিফ উদ্দিন, গাইবান্ধা করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : মার্চ ০৯ ২০২০, ২১:১৩ | 831 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

গাইবান্ধার সাদুল্লাপুরে ঔষধ অধিদপ্তরের আয়োজনে ভ্রাম্যমান আদালতের অভিযানে ১৮ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

৯ মার্চ (সোমবার) দুপুরে সাদুল্লাপুর উপজেলা সদরের হাসপাতাল ও চৌরাস্তা মোড় এলাকায় ভ্রাম্যমান আদালত পরিচালনা কালে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান থেকে ১৮ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

ভ্রাম্যমান আদালত পরিচালনা উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. নবীনেওয়াজ। এসময় জেলা ঔষধ তত্ত্বাবধায়ক মো. জাহিদুল ইসলাম, থানা অফিসার ইনচার্জ মো. মাসুদ রানা উপস্থিত ছিলেন।

সাদুল্লাপুর হাসপাতাল মোড়ে মো. আতাউর রহমান জুয়েলের মালিকাধীন আজিজুল মেডিকেল স্টোরে ড্রাগ লাইন্সেস ও ফিজিশিয়ান স্যাম্পল এবং মেয়াদ উত্তীর্ণ ঔষদ সংরক্ষণের অপরাধে ঔষধ আইন ১৯৪০ অনুযায়ী ১৮(এ)/২৭ ধারায় ১০ হাজার টাকা, মো. মোস্তাফিজার রহমান রঞ্জু মিয়ার মালিকাধীন জেসমিন ফার্মেসীর ২ হাজার টাকা, চৌরাস্তা মোড়ে শ্রী কুন্তল কান্তি দাসের মালিকাধীন ঊষা মেডিসিন কর্ণারে ৩ হাজার টাকা এবং মো. ফেরদৌস বারীর মালিকাধীন মা মেডিসিন স্টোরে ৩ হাজার টাকাসহ মোট ১৮ হাজার টাকা জরিমানা আদায় করে।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET