, , ,

শিরোনামঃ-
  • হোম
  • ইতিহাস ঐতিহ্য
  • আটোয়ারীতে বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী, গণহত্যা দিবস ও স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপনের প্রস্তুতিমুলক সভা




আটোয়ারীতে বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী, গণহত্যা দিবস ও স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপনের প্রস্তুতিমুলক সভা

ইউসুফ আলী, আটোয়ারী,পঞ্চগড় করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : মার্চ ১০ ২০২০, ১৯:২১ | 1035 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

পঞ্চগড়ের আটোয়ারীতে ১৭ মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শততম জন্ম বার্ষিকী ও শিশু দিবস, ২৫ মার্চ গণহত্যা দিবস এবং ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমুলক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১০ মার্চ) সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে প্রস্তুতিমুলক সভা অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার শারমিন সুলতানা। দিবসগুলো যথাযোগ্য মর্যাদায় পালনের উপর পরামর্শমুলক বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ তৌহিদুল ইসলাম।

সভায় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, এনজিও প্রতিনিধি, বিভিন্ন স্কুল কলেজের প্রধান, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, বীর মুক্তিযোদ্ধা সহ গণমাধ্যমকর্মীগণ উপস্থিত ছিলেন। প্রস্তুতিমুলক সভায় দিবসগুলি উদযাপনের জন্য ব্যাপক কর্মসুচি গ্রহন করা হয়।

 

কর্মসুচিগুলো যথাযোগ্য মর্যাদায় বাস্তবায়নের জন্য পৃথক পৃথকভাবে মুল কমিটি ও উপ-কমিটি গঠন করা হয়েছে। তবে প্রস্তুতিমুলক সভার সভাপতি উপজেলা নির্বাহী অফিসার সবার জ্ঞাতার্থে বলেন, করোনা ভাইরাসের কারণে উপর (মন্ত্রণালয়) থেকে কোন দিক নির্দেশনা দেয়া হলে সে মোতাবেক কর্মসুচি পালন করা হবে। সভাশেষে উপজেলা স্বাস্থ্য ও প: প: অফিসার ডা. মোঃ হুমায়ুন কবীর করোনা ভাইরাসের লক্ষণ ও আমাদের করনীয় সম্পর্কে সচেতনতামুলক বক্তব্য রাখেন।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET