১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, শুক্রবার, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকীতে ব্যতিক্রর্মী একটি অনুষ্ঠান গাইবান্ধা মা ও শিশু কল্যাণ কেন্দ্রে ১৭ মার্চে জন্ম নেয়া সদ্যজাত ১২জন শিশুকে উপহার প্রদান ॥ ফুলেল শুভেচ্ছা




বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকীতে ব্যতিক্রর্মী একটি অনুষ্ঠান গাইবান্ধা মা ও শিশু কল্যাণ কেন্দ্রে ১৭ মার্চে জন্ম নেয়া সদ্যজাত ১২জন শিশুকে উপহার প্রদান ॥ ফুলেল শুভেচ্ছা

আরিফ উদ্দিন, গাইবান্ধা করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : মার্চ ১৭ ২০২০, ২৩:১৬ | 1148 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলে মঙ্গলবার বিকেলে গাইবান্ধা মা ও শিশু কল্যাণ কেন্দ্রে ১৭ মার্চে জন্ম নেয়া সদ্যজাত ১২ জন শিশুকে উপহার প্রদান ও ফুলেল শুভেচ্ছা জানানোর এক ব্যতিক্রর্মী অনুষ্ঠানের আয়োজন করা হয়। জেলা প্রশাসন, সমাজসেবা বিভাগ ও পরিবার পরিকল্পনা বিভাগ যৌথভাবে এই অনুষ্ঠানের আয়োজন করে। মা ও শিশু কল্যাণ কেন্দ্রে জন্ম নেয়া এইসব শিশুর পিতা-মাতাকে জেলা প্রশাসক মো. আবদুল মতিন ফুলেল শুভেচ্ছা জানান, তাদের মিষ্টি খাওয়ান এবং শিশুদের ব্যবহার উপযোগী একটি বিশেষ উপহার তুলে দেন।

এসময় বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আলমগীর কবির, সিভিল সার্জন ডাঃ এবিএম আবু হানিফ, সমাজসেবা বিভাগের উপ-পরিচালক মো. এমদাদুল হক, পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক মো. সাইফুল ইসলাম, সহকারি পরিচালক ডাঃ ফারুক আজম নুর এবং মা ও শিশু কল্যাণ কেন্দ্রের মেডিকেল অফিসার ডাঃ আফসারী খানম।
উল্লেখ্য, ১৭ মার্চ মা ও শিশু কল্যাণ কেন্দ্রে ৯ জন মেয়ে এবং ৩ জন ছেলে শিশু জন্ম নেয়। এদের মধ্যে ৯ জন শিশুর নরমাল ডেলিভারী এবং ৩ জন সিজিরিয়ান অপারেশনের মাধ্যমে জন্ম গ্রহণ করে। এইসব সৌভাগ্যবান শিশুদের প্রতিবছর জন্মদিন পালিত হবে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ১৭ মার্চের এই মহতি দিনে। এসব সৌভাগ্যবান শিশুর পিতা-মাতারা হচ্ছেন সদর উপজেলার রাধাকৃষ্ণপুরের সীমা বেগম ও জাহিদ মিয়া, খোলাহাটির মাঠবাজারের মৌসুমী বেগম ও রফিক মিয়া, মালিবাড়ি কাবিলেরবাজারের রাবিনা বেগম ও রিফাত মিয়া, গাইবান্ধা পৌর এলাকার পশু হাসপাতাল সংলগ্ন নুরন্নাহার বেগম ও জোহা মিয়া, মালিবাড়ি কচুয়ার খামারের মিতালী বেগম ও আলমগীর মিয়া, খোলাহাটির বাড়াইগাড়ির গোলাপী রাণী ও নয়ন চন্দ্র, বল্লমঝাড়ের শারমিন বেগম ও রাব্বি মিয়া, পৌর এলাকার থানাপাড়ার জান্নাত আরা ও লিয়ন চৌধুরী, মিম বেগম ও মরিয়ম বেগম, পলাশবাড়ি উপজেলার মনোহরপুরের সিরাজুন্ন নাজিফা ও ফুলমিয়া সরকার এবং সুন্দরগঞ্জ উপজেলার কিশামত ধোপাডাঙ্গা গ্রামের মমতা বেগম ও শাহজাহান মিয়া।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET