, , ,

শিরোনামঃ-
  • হোম
  • সকল সংবাদ
  • গাইবান্ধায় হোম কোয়ারেন্টাইনে ২৩১ \ ছাড়পত্র পেয়েছেন ৮ জন




গাইবান্ধায় হোম কোয়ারেন্টাইনে ২৩১ \ ছাড়পত্র পেয়েছেন ৮ জন

আরিফ উদ্দিন, গাইবান্ধা করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : মার্চ ২৬ ২০২০, ২১:৪১ | 793 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

করোনা ভাইরাসকে কেন্দ্র করে গাইবান্ধার বিভিন্ন স্থানে বিদেশ ফেরত ব্যক্তিদের উপর কড়া নজরদারি রাখা হচ্ছে। আগত ২৩১ জন ব্যক্তিকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। এরমধ্যে সুন্দরগঞ্জে ৪২, গোব্দিগঞ্জে ৫৭, সদরে ৪৮, ফুলছড়িতে ১৪, সাঘাটায় ১৯, পলাশবাড়িতে ১৭, সাদুল্লাপুর উপজেলায় ২৫ জন। এছাড়া বগুড়ায় ৯ জন সাদুল্লাপুর উপজেলায় বিয়ে বাড়িতে আসায় তাদেরকে করোনা ভাইরাস আক্রান্ত সন্দেহে বগুড়ার হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। এদের মধ্যে করোনায় আক্রান্ত রয়েছেন ২ জন।

এছাড়া গত ২৪ ঘন্টায় ১৪ দিন হোম কোয়ারেন্টাইনে থাকার পর তাদের মধ্যে করোনা ভাইরাস সংক্রমনের কোন চিহ্ন না পাওয়ায় ৮ জনকে ছাড়পত্র দেয়া হয়েছে। এখন হোম কোয়ারেন্টাইনে রয়েছে ২৩১ জন।

সিভিল সার্জন ডা. এবিএম আবু হানিফ জানান, বৃহস্পতিবার (২৬ মার্চ) সকাল ৯টা পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে বিদেশ ফেরত ২৩১ ব্যক্তিকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। তারা যাতে নিয়মের বাইরে না চলে সেজন্য তাদের উপর কড়া নজরদারি রাখা হচ্ছে। তিনি বলেন, শুক্রবারের মধ্যে এ সংখ্যা আরও বাড়তে পারে।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET