, , ,

শিরোনামঃ-
  • হোম
  • সকল সংবাদ
  • সুন্দরগঞ্জে হোম কোয়ারেন্টাইনে ৪২ পরিবারসহ ২’শ ৩০: নববধূ আক্রান্ত




সুন্দরগঞ্জে হোম কোয়ারেন্টাইনে ৪২ পরিবারসহ ২’শ ৩০: নববধূ আক্রান্ত

আরিফ উদ্দিন, গাইবান্ধা করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : মার্চ ২৮ ২০২০, ২১:৫৪ | 842 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

গাইবান্ধার সুন্দরগঞ্জে ৪২ পরিবারসহ ২’শ ৩০ জন হোম কোয়ারেন্টাইনে রয়েছেন। এছাড়া, করোনা ভাইরাস (কোভিড ১৯) সংক্রমণ পজিটিভ সনাক্ত হওয়ায় শিমু রাণী সরকার নামে এক নববধূ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আইসোলেশন ইউনিটে চিকিৎসাধীন রয়েছেন।

বিভিন্ন সূত্রে জানা যায়, শনিবার সকালে নববধূ শিমু সরকারকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আইসোলেশন ইউনিটে স্থানান্তরিত করা হয়েছে। তিনি সর্বানন্দ ইউনিয়নের মধ্য সাহাবাজ (মাস্টারপাড়া) গ্রামের নববধূ ও জনৈক ডিনার সরকারের স্ত্রী। এ নিয়ে উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের উক্ত গ্রামের ২৮টি ও তারাপুর ইউনিয়নের তারাপুর গ্রামের ১৪টি পরিবারসহ মোট ৪২টি পরিবারসহ ২’শ ৩০ জন হোম কোয়ারেন্টাইনে রয়েছেন। সম্প্রতি জেলার সাদুল্যাপুর উপজেলার হাবিল্যা গ্রামে এ নব দম্পত্তির বিয়ে অনুষ্ঠানে আগত যুক্তরাষ্ট্র প্রাবাসী মা-ছেলের করোনা ভাইরাস সংক্রমণ পজিটিভ থাকায় তাদের সংস্পর্শে এ নববধূ আক্রান্ত হয়েছে বলে স্থানীয়দের অভিমত। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আশরাফুজ্জামান সরকার জানান নতুন করে আরও ৫০ জন ও পূর্বের ১’শ ৮০ জনসহ মোট ২’শ ৩০ জন হোম কোয়ারেন্টাইনে রয়েছেন।

উল্লেখ্য, সাদুল্যাপুরের ঐ বিয়েতে অংশগ্রহণকারী যুক্তরাষ্ট্র প্রবাসী মা-ছেলে ও মায়ের দেবরের স্ত্রীসহ নববধূ মিলে জেলায় এ পর্যন্ত ৪ জনের শরীরে করোনা ভাইরাস সংক্রমণ পজিটিভ দেখা দিয়েছে বলে একাধিক সূত্রে জানা গেছে।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET