, , ,

শিরোনামঃ-




সিরাজগঞ্জে করোনা উপসর্গ নিয়ে পোশাক শ্রমিকের মৃত্যু

আশরাফুল ইসলাম জয়, স্পেশাল করেসপন্ডেন্ট ।

আপডেট টাইম : এপ্রিল ০৬ ২০২০, ১৮:০৪ | 894 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় করোনা ভাইরাস উপসর্গ নিয়ে এক পোশাক শ্রমিকের মৃত্যু হয়েছে ।

সোমবার (৬ এপ্রিল) দুপুর ২ টার দিকে তার মৃত্যু হয়। ওই পোশাক শ্রমিকের বাড়ি উপজেলার মাধাইনগর ইউনিয়নের সরাপপুর এলাকায়।

স্থানীয়রা জানান, গত বুধবার (১ এপ্রিল) হাঁচি-কাশি নিয়ে ঢাকা থেকে বাড়িতে আসেন। এরপর তার জ্বর ও প্রচণ্ড গলা ব্যথা শুরু হয়। একই সাথে পাতলা পায়খানাও হতে থাকে। অবস্থা আশঙ্কাজনক দেখে সোমবার বেলা ১২ টার দিকে তাকে সিরাজগঞ্জের হাটিকুমলরুল কেয়ার হাসপাতালে নেওয়া হয়। তবে সেখানে করোনা আতঙ্কে তাকে চিকিৎসা না দিয়ে বগুড়াস্থ শহিদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন চিকিৎসকরা। বগুড়ায় যাওয়ার পথে বেলা ২ টার দিকে তার মৃত্যু হয়।

এ প্রসঙ্গে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. জামাল মিয়া শোভন বলেন, মৃত পোশাক শ্রমিকের বাড়িতে মেডিক্যাল টিম পাঠানো হয়েছে। প্রয়োজনে নমুনা সংগ্রহ করা হবে।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET