চাঁদপুরের মতলব উত্তর উপজেলার গজরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ হানিফ দর্জির নির্দেশে ১১ এপ্রিলে জানা যায় ওই ইউনিয়নের ১০টি বাড়ি লকডাউন করা হয়েছে।সে সাথে ওই বাড়ির সীমান্তে লাল পতাকা টানিয়ে দেয়া হয়েছে।
গজরা ইউনিয়নের বিভিন্ন বাড়িতে ঢাকা, নারায়ণগঞ্জ থেকে যারা এসেছে তাদের বাড়ি লকডাউন করা হয়। এবং লাল পতাকা টানিয়ে দেয়া হয়।
গজরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ হানিফ দর্জির নির্দেশে বিভিন্ন বাড়িতে গিয়ে লাল পতাকা টানিয়ে দেন গজরা ইউনিয়ন পরিষদের সচিব মোঃ মহিউদ্দিন আহমেদ সোহেল, গজরা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান-১ আব্দুস সাত্তার প্রধান, গজরা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান-২ শহীদ উল্লাহ প্রধান, মতলব উত্তর উপজেলা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সাংগঠনিক সম্পাদক এমএম সাইফুল ইসলাম প্রমুখ।
গজরা ইউনিয়ন পরিষদের সচিব মোঃ মহিউদ্দিন আহমেদ সোহেল জানান, ঢাকা ও নারায়ণগঞ্জ থেকে যারা বিভিন্ন বাড়িতে এসেছে তারা যাতে বাড়ির বাইরে যেতে না পারে সে জন্য গজরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মহোদয়ের নির্দেশে আমরা বিভিন্ন বাড়িতে লাল পতাকা টানিয়ে দিয়ে লকডাউন করা হয়েছে।
Please follow and like us:









