, , ,

শিরোনামঃ-
  • হোম
  • চট্রগ্রাম
  • তাহিরপুরে মেম্বার নিজ ৭ পরিবারের নামে ত্রাণ নেয়ার অভিযোগ, বঞ্চিত অসহায়রা




তাহিরপুরে মেম্বার নিজ ৭ পরিবারের নামে ত্রাণ নেয়ার অভিযোগ, বঞ্চিত অসহায়রা

প্রেস বিজ্ঞপ্তি।

আপডেট টাইম : এপ্রিল ২১ ২০২০, ২০:২৬ | 1078 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার ৩নং দক্ষিন বড়দল ইউনিয়নের ২নং ওয়ার্ডের অসহায়, হতদরিদ্র ও শ্রমজীবি খাদ্য সহায়তার তালিকায় নিজ পরিবারের ৭ জনের নাম দিয়ে খাদ্য সহায়তার চাল, আলু নেয়ার অভিযোগ ওঠেছে ওয়ার্ড সদস্য (মেম্বার) আব্দুল মন্নাফ ওরফে মনা মেম্বারের বিরোদ্ধে। সম্প্রতি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ওয়ার্ড সদস্যর সাক্ষর ও সীল দেয়া প্রকাশিত তালিকায় দক্ষিণ বড়দল ইউনিয়নের ২নং ওয়ার্ডের ওয়ার্ড সদস্য আব্দুল মন্নাফের পরিবারের ৭ জন টিপসহ দিয়ে সরকারী খাদ্য সহায়তার চাল আর আলু নেয়ার চিত্র দেখা গেছে। ফলে, এ অসময়ে ওয়ার্ডের প্রকৃত অসহায়, হতদরিদ্র শ্রমজীবি মানুষরা বঞিত হয়েছেন। এই নিয়ে এলাকায় আলোচনা ও সমালোচনার ঝড় বইছে।
অভিযোগ উঠেছে, বড়দল দক্ষিণ ইউনিয়নের ২নং ওয়ার্ড সদস্য আব্দুল মন্নাফ আর্থিক ভাবে স্বচ্ছল তার আপন ছোট ভাই, ছোট দুই ভাইয়ের দুই স্ত্রী, পরিবারের চাচাতো ভাই,্ আপন ভাতিজা, ভাগনী এবং একই পরিবারের একাধিক নাম তালিকায় অন্তর্ভূত্তিকরণ করে অনিয়মের মাধ্যমে তাদের ১০ কেজী করে চাল এবং ২ কেজী করে আলু নেয়ার সুযোগ দেন তিনি।
উপজেলা নির্বাহী অফিসারের ফেসবুক সূত্রে দেখা গেছে, ইউপি ওয়ার্ড সদস্য আব্দুল মন্নাফ স্বাক্ষরিত ৩৫ জনের জমা দেয়া নামের তালিকা দেখা যায়, তালিকায় থাকা একই পরিবারের ৫৫ নং ক্রমিকে ইউপি সদস্যের আপন ছোট ভাই আব্দুল মালেক, ৫৮ নং ও ৬৫ নং ক্রমিকে আপন ছোট দুই ভাইয়ের স্ত্রী সাফিয়া খাতুন ও ছাবিনা বেগম, ৫৬নং ক্রমিকে বড় ভাই আব্দুর রশিদ, ৫৩ নং ক্রমিকে আপন ভাতিজা মুছা মিয়া, ৫৪ নং ক্রমিকে আপন চাচাতো ভাই ফিরোজ মিয়া, ও ৫২ নং ক্রমিকে আপন ভাগনী সমলা খাতুন।
২নং ওয়ার্ডের স্থানীয়রা জানান, আব্দুল মন্নাফ ওয়ার্ড সদস্য নির্বাচীত হওয়ার পর থেকেই সরকারী কোন সহায়তা ওয়ার্ডের অতিদরিদ্রদের ভাগ্যে জুটেনা। যে কোন সরকারী সহায়তা আসলে আগের তার পরিবারের লোকজন প্রাধান্য পায়। তারা বলেন, সম্পতি এলজেএসপি তালিকা করা হয়েছে, শুনেছি এলজেএসপি থেকে ৪ হাজার করে টাকা দেয়া হবে কিছু সংখ্যক দরিদ্রদের। এখানেও তার পরিবারের বেশীর ভাগ লোকের নাম দেয়া হয়েছে। করোনা সংকটের খাদ্য সহায়তার তালিকায় তার পরিবারের লোকজনের নাম আরও তিনবার দেয়া হয়েছে বলে জানিয়েছেন তারা।

বড়দল দক্ষিণ ইউনিয়নের ২ নং ওয়ার্ড সদস্য আব্দুল মন্নাফ এ বিষয়ে বলেন, আমার আত্মীয় স্বজনের মধ্যে ১ নাম দেয়া দেয়া হয়েছে। বাহী ৬ জনের পরিচয় দিয়ে জানতে চাইলে তিনি কোন সুদুত্তর দিতে পারেননি।
বড়দল দক্ষিন বড়দল ইউনিয়নের ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আজাহার আলী বলেন, বিষয়টি চাল বিতরণের আগে আমাকে কেউ জানায়নি। বিষয়টি জানলে আমি ২নং ওয়ার্ডের চাল বিতরণ স্থগিত রাখতাম।
তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা বিজেন ব্যানার্জি এ বিষয়ে বলেন, চাল বিতরণের পূর্বেই নামের তালিকা সামাজিক যোগাযোগ মাধ্যমে আপলোড করা হয়েছে। বিষয়টি চাল বিতরণের পূর্বে সেচ্চাসেবক সহ এখানকার মানুষ আমাকে জানায়নি। তবুও এমন অনিয়ম হয়ে থাকলে বিষয়টি গুরুত্ব সহকাওে দেখা হবে।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET