, , ,

শিরোনামঃ-
  • হোম
  • কুমিল্লা
  • চাঁদপুর মতলব দক্ষিনে উপজেলায় নারায়নপুরে গৃহবধুর আত্মহত্যা




চাঁদপুর মতলব দক্ষিনে উপজেলায় নারায়নপুরে গৃহবধুর আত্মহত্যা

প্রেস বিজ্ঞপ্তি।

আপডেট টাইম : মে ০২ ২০২০, ২১:৪৯ | 985 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

মতলব দক্ষিণ উপজেলার নারায়নপুর ইউনিয়নের নারায়নপুর বাজারের ডাঃ হারুন মিয়ার বাসার ভাড়াটিয়া রাবেয়া বেগম (২৪) নামে এক গৃহবধু আত্মহত্যা করেছে। গত ১ মে এ ঘটনাটি ঘটে। তার স্বামীর নাম মোঃ ইকবাল প্রধান। রাবেয়া বেগমের পিতার বাড়ী খাদেরগাঁও ইউনিয়নের লামচরি। মৃত রাবেয়ার পারিবারিক সূত্রে জানা যায়, পারিবারিক কলহের জের ধরেই সে তার নারায়নপুর বাজারের ভাড়াকৃত বাসায় গলায় ফাঁস দিয়ে অত্মহত্যা করে। বিষয়টি জানাজানি হলে প্রথমে নারায়নপুর বাজারের একটি প্রাইভেট ক্লিনিকে নেওয়া হয়। পরে মতলব সরকারি হাসপাতালে আনা হলে সেখান থেকে চাঁদপুর সরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই সে মৃত্যুবরন করে। পরে এ খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ স্বপন কুমার আইচ ও এসআই দেলোয়ার হোসেনসহ পুলিশের সদস্যবৃন্দ। এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ স্বপন কুমার আইচ বলেন, এ ব্যাপারে মৃত রাবেয়ার বেগমের পক্ষ থেকে অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET