, , ,

শিরোনামঃ-




রাণীশংকৈলে করোনা ঝুঁকিতে সাংবাদিক ও গ্রামপুলিশরা

স্পেশাল করেসপন্ডেন্ট, নয়া আলো।

আপডেট টাইম : মে ০২ ২০২০, ২১:৫২ | 905 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

 

রফিকুল ইসলাম সুজন ,ঠাকুরগাঁও :-  ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় মাঠ পর্যায়ে করোনা ভাইরাস সংক্রমণের ঝুঁকি নিয়ে কাজ করে যাচ্ছেন সাংবাদিক ও গ্রামপুলিশরা । কোভিট-১৯ মোকাবেলায় ডাক্তারের পাশাপাশি পুলিশ সাংবাদিক সমাজ কর্মী সহ স্বাস্থ্য ঝুঁকি নিয়ে মাঠ পর্যায়ে কাজ করছেন গ্রাম পুলিশরাও । সরকারিভাবে ইতিপূর্বে ডাক্তার ও পুলিশের সুরক্ষার কথা নিশ্চিত করে পিপীই সহ নানান ধরনের সরকারি ব্যবস্থা গ্রহণ করা হলেও সাংবাদিক ও গ্রামপুলিশের কথা কেউ ভাবছে না এখনো । বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে দিন রাত অবিরাম ভাবে পরিশ্রম করছেন একদল গ্রামপুলিশ, পুলিশের পাশাপাশি তারাও সরকারের নির্দেশনা মোতাবেক লোকজনদের সচেতন করতে বাড়ি বাড়ি হাটবাজারে সতর্ক করতে ছুটছেন । সরকারি ত্রাণ বিতরণ সহ যাবতীয় কাজ করতে ইউনিয়নের প্রত্যেকটি কর্মকান্ডে অংশগ্রহণ করছেন তারা । এদিকে সাংবাদিকরাও পিছিয়ে নেই  তথ্যসংগ্রহের কাজে একপ্রান্ত থেকে আরেক প্রান্তে ছুটে বেড়াচ্ছেন তারা , সাথেও নেই সুরক্ষা পোষাক নেই সরকারি কোন সহযোগিতা এভাবেই দিন রাত অবিরাম ছুটে চলা তাদের , সরকার বা কেউই ভাবছেননা তাদের কথা । করোনা ভাইরাস মোকাবেলায় এমন যোদ্ধাদের সুরক্ষার কথা সরকারকে ভাবা অতি জরুরী মনে করেন সমাজের অনেক সুশীলরা ।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET