, , ,

শিরোনামঃ-




রাজারহাটে কম্বাইন্ড হারভেস্টর মেশিনে ধান কাটা উদ্বোধনঃ

এ এস লিমন, রাজারহাট,কুড়িগ্রাম করেসপন্ডেন্ট ।

আপডেট টাইম : মে ০৫ ২০২০, ১৯:৩৯ | 907 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় ইরি-বোরো মৌসুমে কম্বাইন্ড হারভেস্টর মেশিন দিয়ে ধান কাটার উদ্বোধন করা হয়েছে। গতকাল ০৫ মে ২০২০ সোমবার দুপুরে উপজেলার ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়নের পশ্চিম দেবত্তর (চায়না বাজার) গ্রামের মুশরত নাখেন্দা মৌজায় এই মেশিনের সাহায্যে ধান কাটা শুরু করা হয়।
এ ইরি-বোরো মৌসুমে কম্বাইন্ড হারভেস্টর মেশিন দিয়ে ধান কাটা অনুষ্ঠানের উদ্বোধন করেন- উপজেলা নির্বাহী অফিসার মোহাঃ যোবায়ের হোসেন। এ উদ্বোধনী অনু্ষ্ঠানে তিনি তার বক্তব্যে বলেন- প্রতিটি কম্বাইন্ড হারভেস্টর মেশিনের বাজার মূল্য ২৯ লাখ ৫০ হাজার টাকা। এর মধ্যে সরকারিভাবে ভর্তুকি দেওয়া হয়েছে ১৪ লাখ টাকা। বাকি ১৫ লাখ ৫০ হাজার টাকা করে প্রদান করে ইতোমধ্যে ২ টি মেশিন কিনেছেন উপজেলার ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়নের গতিয়াসাম গ্রামের আব্দুল মোত্তালিব এবং নাজিমখান ইউনিয়নের রাঘব গ্রামের মোঃ হায়দার আলী। উল্লেখ্য, আরও একটি মেশিন আমাদের কাছে আছে, হস্তান্তর প্রক্রিয়াধীন এবং অতিরিক্ত ২টি মেশিনের জন্য চাহিদা পাঠানো হয়েছে।
কম্বাইন্ড হারভেস্টর মেশিন ৩ লিটার ডিজেলে ১ ঘণ্টা চলে। এটা ঘণ্টায় ৫৫-৬০ শতক জমির ধান কাটতে সক্ষম। সে হিসেবে দিনে বা ২৪ ঘণ্টায় প্রায় ১৩ একর বা ৪০ বিঘা জমির ধান কাটতে পারে। শুধু ধান কাটা নয়, এটি মাড়াই ও বস্তাবন্দি করতেও সক্ষম। এটি দিয়ে ধান ছাড়াও গম ও ভূট্টা কাটা, মাড়াই ও ছাটা সম্ভব। এই মেশিন কৃষকের ধান কাটার সময়, শ্রম ও খরচ কমাবে।
এ উদ্বোধনী অনুষ্ঠানে  উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি অফিসার মো. কামরুজ্জামান, রাজারহাট উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব আবুনুর মো. আক্তারুজ্জামান, সাংগঠনিক সম্পাদক ও সহকারি অধ্যাপক সাজেদুর মন্ডল চাঁদ, ঘড়িয়ালডাঙ্গা ইউপি রবীন্দ্রনাথ কর্মকার, জেলা পরিষদ সদস্য আব্দুস ছালাম, ছাত্রলীগের যুগ্ন আহবায়ক ইমতিয়াজুল ইসলাম এন্তাজুল প্রমূখ্য।
প্রয়োজনে অন্য কৃষকগণ এই মেশিন ভাড়া নিতে পারবেন। এ ক্ষেত্রে একর প্রতি মেশিন ভাড়া নেওয়া যাবে ৮ হাজার টাকা। উল্লেখ্য, শ্রমিক দিয়ে একই পরিমাণ জমির ধান কাটায় খরচ পড়ে প্রায় ১৫ হাজার টাকা।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET