, , ,

শিরোনামঃ-




রাজারহাটে ৫০০ পরিবারকে ত্রাণ সামগ্রী দিলো ব্যুরো বাংলাদেশ 

এ এস লিমন, রাজারহাট,কুড়িগ্রাম করেসপন্ডেন্ট ।

আপডেট টাইম : মে ০৭ ২০২০, ২০:০৫ | 911 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

কুড়িগ্রামের রাজারহাটে ৫০০ পরিবারের পাশে নিত্যপ্রয়োজনীয় খাদ্য সামগ্রী নিয়ে দাঁড়িয়েছে ব্যুরো বাংলাদেশ রাজারহাট শাখা।
গতকাল বৃহস্পতিবার সকাল ৯ ঘটিকায় উপজেলা প্রশাসনের সহযোগিতায় রাজারহাট আদর্শ মহিলা কলেজ মাঠে করোনার প্রভাবে কর্মহীন হয়ে পড়া হতদরিদ্র পরিবার গুলোর হাতে ত্রাণ সামগ্রী তুলে দেয়া হয়।
c বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন-এসিল্যান্ড মোছা. আকলিমা বেগম, রাজারহাট থানার ওসি কৃষ্ণ কুমার সরকার, ব্যুরো বাংলাদেশ এর রংপুর আঞ্চলিক ব্যবস্থাপক মো. আহসান হাবিব , বগুড়া আঞ্চলিক ব্যবস্থাপক মো.মোতাহারুল ইসলাম ,টাঙ্গাগাইল সখিপুর আঞ্চলিক ব্যবস্থাপক মো. রাশেদ ফারুক, রাজারহাট শাখা ব্যবস্থাপক আব্দুল কুদ্দুসসহ স্থানীয় কর্মীগণ।
প্রতিটি পরিবারকে ১০কেজি চাল, ২কেজি ডাল, ৫ কেজি আলু, ২ টি সাবান, ১ লিটার তেল, ১ কেজি লবণ, ২টি মাস্ক প্রদান করা হয়। রংপুর আঞ্চলিক ব্যবস্থাপক মো.আহসান হাবিব জানান, সারাদেশে ব্যুরো বাংলাদেশের পক্ষ থেকে ৫০ হাজার কর্মহীন অসহায় পরিবারকে এ ত্রাণ সামগ্রী প্রদান করা হবে। বৃহস্পতিবার রাজারহাট উপজেলার ৭ টি স্পর্টে ৫০০ পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET