, , ,

শিরোনামঃ-
  • হোম
  • করোনা-ভাইরাস
  • করোনা পরিস্থিতিতে প্রতি শুক্রবার মধ্যম শিলুয়া চৌধুরী বাড়ীর দরজায় শত শত মানুষের মুখে হাসি




করোনা পরিস্থিতিতে প্রতি শুক্রবার মধ্যম শিলুয়া চৌধুরী বাড়ীর দরজায় শত শত মানুষের মুখে হাসি

নজরুল ইসলাম চৌধুরী, জেলা করেসপন্ডেন্ট,ফেনী।

আপডেট টাইম : মে ০৮ ২০২০, ২১:৫৯ | 992 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

মহামারি করোনাভাইরাসে কর্মহীন হয়ে পড়েছে সকল শ্রেনিপেশার মানুষ। এমন পরিস্থিতিতে দিনমজুর, নিম্ন আয়ের মানুষ, নিম্ন মধ্যবিত্ত কিংবা মধ্যবিত্ত পরিবারের কর্তা ব্যক্তিরা পড়েছে মহা বিপাকে। পরিবারের পরিজন নিয়ে সংসার চালাতে হিমশিম খাচ্ছে তারা। নিম্ন আয়ের লোকজন সরকারি ত্রাণ সামগ্রী কিংবা বিত্তবানদের নিকট থেকে সহায়াতা নিতে লজ্জাবোধ না করলেও মধ্যবিত্ত পরিবারের লোকজন কারো নিকট লজ্জায় বলতে পারছেনা তাদের অভাবের কথা।

এমন পরিস্থিতিতে ছাগলনাইয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক মেজবাউল হায়দার চৌধুরী সোহেল কর্মহীন অসহায় জনসাধারণের পাশে দাঁড়িয়েছেন। নিম্ন আয়ের লোকজনকে খাদ্য সহায়তা ও নগদ অর্থ দিয়ে পাশে দাঁড়াচ্ছেন। মধ্যবিত্ত পরিবারের লোকজনের কথাও তিনি প্রতিনিয়ত ভাবেন। বিভিন্ন মাধ্যমে তাদের নিকট পাঠাচ্ছেন সহায়তা। উপজেলা পরিষদ আঙ্গিনায়, উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদ এলাকায়, উপজেলা আ’লীগ কার্যালয়ে, বাজার কিংবা রাস্তাঘাটে বসে থাকা অসহায় দুঃস্থ ও কর্মহীন দারিদ্র জনগোষ্ঠী এবং বিভিন্ন শ্রেনিপেশার লোকজনের মাঝে সাহায্যের হাত বাড়াচ্ছেন সোহেল চৌধুরী।

করোনাভাইরাস পরিস্থিতিতে প্রতি শুক্রবার  সোহেল চৌধুরী নিজ বাড়ীর দরজায় মধ্যম শিলুয়া চৌধুরী বাড়ী জামে মসজিদে জুমার নামাজ আদায় করেন। সোহেল চৌধুরী বাড়ীতে এসেছে মানে সাহায্য সহায়তা পবেন মনেকরে শত শত নারী পুরুষ ভীড় জমায় চৌধুরী বাড়ীর আঙ্গিনায়। প্রতি শুক্রবার জুমার নামাজ শেষে অপেক্ষায় থাকা নারী পুরুষদের মাঝে তিনি বিতরণ করছেন খাদ্য সামগ্রী ও নগদ অর্থ।

৮ মে শুক্রবার জুমার নামাজ শেষেও একই দৃশ্য দেখা যায়। বিভিন্ন এলাকা থেকে প্রায় তিন শতাধীক অসহায় নারী পুরুষ চৌধুরী বাড়ীর দরজায় সোহেল চৌধুরীর অপেক্ষায় বসে থাকেন। নামাজ শেষে উপজেলা চেয়ারম্যান সোহেল চৌধুরী অপেক্ষমান সকল মানুষের হাতে তুলে দিলেন খাদ্য সামগ্রী ও নগদ অর্থ। এসময় উপস্থিতি ছিলেন, উপজেলা চেয়ারম্যান’র বড় ভাই কাস্টমস অফিসার রাজ্জাকুল হায়দার চৌধুরী  ও মাঝ ভাই পাঠাননগর ইউপি চেয়ারম্যান রফিকুল হায়দার চৌধুরী জুয়েল। খাদ্য সহায়তা প্রদান শেষে একসাথে শত শত মানুষের মুখে হাসির দেখা মিলে। সোহেল চৌধুরী জানান, এমন মহামারিতে আমি অসহায় কিছু মানুষের পাশে দাঁড়াতে পেরেছি তাই নিজেকে ধন্য মনে করছি। তিনি জানান, যতক্ষণ আমার শক্তি ও সামর্থ থাকবে ততক্ষণ নিজের সামর্থ অনুযায়ী দুঃস্থ অসহায় মানুষের পাশে থেকে তাদের মুখে হাসি ফুটানোর চেষ্টা করব।

 

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET