, , ,

শিরোনামঃ-




গাইবান্ধায় সরকারি ভাবে ধান ও চাল ক্রয়ের উদ্বোধন

আরিফ উদ্দিন, গাইবান্ধা করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : মে ০৯ ২০২০, ১৮:১৬ | 924 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

গাইবান্ধায় সরকারি ভাবে সরাসরি কৃষকদের নিকট থেকে বোরো ধান ও মিলারদের নিকট থেকে চাল ক্রয় শুরু হয়েছে।
শনিবার গাইবান্ধা খানকা শরীফ খাদ্য গুদাম চত্তরে এই কর্মসূচির উদ্বোধন করেন জাতীয় সংসদের হুইপ মাহাবুব আরা বেগম গিনি এমপি। জেলা প্রশাসক মো. আবদুল মতিন এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন, জেলা খাদ্য নিয়ন্ত্রক মো. জহুরুল হক, কৃষি বিভাগের উপ-পরিচালক মো. মাসুদুর রহমান, পৌর মেয়র শাহ মাসুদ জাহাঙ্গীর কবির মিলন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. রেজাউল করিম রেজা ী জেলা কৃষলীগে সাধারণ সম্পাদক দীপক কুমার পালসহ অন্যান্য কর্মকর্তাগণ।
হুইপ বলেন, করোনা মোকাবেলায় সাথে অর্থনীতির চাকা সচল রাখতে হবে। এজন্যে কৃষিকে এগিয়ে নিতে হবে। তিনি ধান ও চাল ক্রয়ে যেকোন অনিয়ম না হয় সেদিকে নজর দিয়ে সঠিক ভাবে দায়িত্ব পালনের আহবান জানান।
জেলা খাদ্য বিভাগ জানায়, এবছর কৃষকদের কাছ থেকে ১৭ হাজার ১’শ ৪২ মেট্রিক টন ধান ও মিলারদের নিকট থেকে সিদ্ধ চাল ২৩ হাজার ৬’শ ৮৩ মেট্রিক টন ও ১ হাজার ৬’শ ২৮ মেট্রিক টন আতব চাল ক্রয় করা হবে।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET