, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • রাজারহাটে প্রেসক্লাবের উদ্যোগে ওসির বিদায় ও বরণ




রাজারহাটে প্রেসক্লাবের উদ্যোগে ওসির বিদায় ও বরণ

এ এস লিমন, রাজারহাট,কুড়িগ্রাম করেসপন্ডেন্ট ।

আপডেট টাইম : মে ১২ ২০২০, ২০:২০ | 806 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

কুড়িগ্রামের রাজারহাটে রবিবার  রাত সাড়ে ৯ ঘটিকায় প্রেসক্লাব রাজারহাটের  আয়োজনে প্রেসক্লাব কার্যালয়ে রাজারহাট থানার সদ্য বদলিজনিত বিদায়ী ওসি কৃষ্ণ কুমার সরকারের বিদায়ী সংবর্ধনা ও নবাগত ওসি রাজু সরকারের অভিষেক অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রেসক্লাবের সভাপতি এস এ বাবলুর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক রফিকুল ইসলামের সঞ্চালনায়  অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও প্রেসক্লাবের প্রধান উপদেষ্টা আবুনুর মো. আক্তারুজ্জামান। উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন- বিদায়ী ওসি কৃষ্ণ কুমার সরকার, নবাগত ওসি মো. রাজু সরকার,প্রেসক্লাবের সাবেক সভাপতি সহ.অধ্যাপক সাজেদুর রহমান মন্ডল চাঁদ প্রমূখ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- রাজারহাট বাজারের ইজারাদার ও বিশিষ্ট ব্যবসায়ী মো. ইয়াছিন আলী, উপজেলা ছাত্রলীগের আহবায়ক ও জেলা পরিষদ সদস্য আব্দুস ছালাম, আওয়ামীলীগ নেতা আসাদ আলী, প্রেসক্লাবের যুগ্ন সা: প্রহলাদ মন্ডল সৈকত, কোষাধ্যক্ষ মো. এনামুল হক, দপ্তর সম্পাদক ইমতিয়াজুল ইসলাম লাভলু , প্রচার সম্পাদক এ.এস. লিমন, প্রেসক্লাবের সদস্য জাহাঙ্গীর আলম, মনজুরুল ইসলাম মজিদুল, তৌহিদুর রহমান, ছাত্রলীগ নেতা জাকির হোসেন প্রমূখ। শেষে প্রেসক্লাবের পক্ষ থেকে বিদায়ী ওসিকে সন্মাননা স্মারক ও নবাগত ওসিকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।#
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET