দক্ষিণ সুনামগঞ্জ উপজেলায় একই পরিবারের ভাই বোনসহ তিন জন করোনায় আক্রান্ত হয়েছেন। এ নিয়ে উপজেলায় করোনায় আক্রান্ত হলেন ১১ জন। নতুন করে করোনায় আক্রান্তরা হলেন, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার পশ্চিম পাগলা ইউনিয়নের কাদিপুর গ্রামের একই পরিবারের তিন ভাই বোন। এদের বয়স ১২ থেকে ১৮’ এর মধ্যে। এর আগে ১৩ মে তাদের বাবা করোনায় আক্রান্ত হলে সুনামগঞ্জ সদর হাসপাতালের আইসোলেশনে পাঠানো হয়।
দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোঃ জসিম উদ্দিন বলেন, ওই পরিবারের সদস্যের নমুনা সংগ্রহ করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ল্যাবে পাঠানো হলে, এদের মধ্যে তিন জন করোনায় আক্রান্ত হয় মর্মে রোববার রাত ১১ টায় জানানো হয়। আক্রান্তদের সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানোর
Please follow and like us:









