, , ,

শিরোনামঃ-




নতুন ১১ জনসহ দিনাজপুর জেলায় করোনা পজিটিভ ১১৪

Khorshed Alam Chowdhury

আপডেট টাইম : মে ২২ ২০২০, ১৬:৫৫ | 825 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

শিমুল দিনাজপুর প্রতিনিধি :
বৃস্পতিবার ২৪ ঘন্টায় দিনাজপুরে নতুন আরো ১১ জন করোনা আক্রান্ত রোগি শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় একজন মৃতসহ মোট করোনায় আক্রান্তের সংখ্যা ১১৪ জন।

দিনাজপুর সিভিল সার্জন ডা: মো. আব্দুল কুদ্দুস বৃহস্পতিবার (২১ মে) রাতে গত ২৪ ঘন্টায় জেলায় নতুন আরো ১১ জন করোনায় আক্রান্তের খবরটি নিশ্চিত করেন। এ নিয়ে জেলায় মোট করোনায় আক্রান্ত রোগির সংখ্যা দাড়ালো ১১৪ জনে। নতুন আক্রান্তদের মধ্যে খানসামা উপজেলায় ৫ জন, বীরগঞ্জে ২ জন, বিরামপুরে ২জন, নবাবগঞ্জে ১জন ও পার্বতীপুরে ১।

সিভিল সার্জন ডা. মো. আব্দুল কুদ্দুস আরো জানান, করোনায় আক্রান্ত ১১৪ জনের মধ্যে রয়েছে সদর উপজেলায় মৃত একজনসহ ৩১ জন, কাহারোলে ৮ জন, বিরলে ৯ জন, বোচাগঞ্জে ৬ জন, পার্বতীপুরে ৭ জন, ফুলবাড়ীতে ৪ জন, নবাবগঞ্জে ৭ জন, হাকিমপুরে দুইজন, খানসামায় ৬, বিরামপুরে ৬ জন, ঘোড়াঘাটে ১৯ জন, চিবিরবন্দরে একজন ও বীরগঞ্জে ৮ জন। আক্রান্ত ১১৪ জনের মধ্যে ৮৩ পুরুষ, ২৫ জন মহিলা ও ৬ জন শিশু রয়েছে ।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET