যশোরের কেশবপুর উপজেলা যুবলীগের সাবেক আহবায়ক প্রয়াত তরুণ অধিকারীর ১৪ তম মৃত্যুবার্ষিকী সামাজিক দূরত্ব রক্ষা করে কুঠিবাড়ি শ্মশানে পালন করা হয়েছে। শুক্রবার উপজেলা ও পৌর যুবলীগের উদ্যোগে প্রয়াত তরুণর অধিকারীর প্রতিকৃতি ও সমাধিতে মাল্যদান, আত্নার শান্তি কামনায় বিশেষ প্রার্থনা ও স্মরণসভার আয়োজন করা হয়। উপজেলা যুবলীগের আহবায়ক ও প্যানেল মেয়র বিশ্বাস শহীদুজ্জামান শহীদের সভাপতিত্বে এবং যুগ্ম-আহ্বায়ক আবু সাঈদ লাভলুর পরিচালনায় অনুষ্ঠিত স্মরণ সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পৌর যুবলীগের সভাপতি কার্ত্তিক সাহা, মঙ্গলকোট ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক আল আলাল দিলু, সাগরদাঁড়ী ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক কাজী আলমগীর, কেশবপুর সদর ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক তৌহিদুর রহমান, সাতবাড়িয়া ইউনিয়ন যুবলীগের যুগ্ম-আহ্বায়ক শামীম রেজা, বিদ্যানন্দকাটি ইউনিয়ন যুবলীগের যুগ্ম-আহ্বায়ক ওবায়দুর রহমান নীল, পাঁজিয়া ইউনিয়ন যুবলীগের যুগ্ম-আহ্বায়ক হাবিবুর রহমান, মঙ্গলকোট ইউনিয়ন যুবলীগের যুগ্ম-আহ্বায়ক ফারুক হোসেন, যুগ্ম-আহ্বায়ক এস এম জিল্যুর রহমান প্রমুখ।









