, , ,

শিরোনামঃ-




উখিয়ায় স্কুলছাত্রীর আত্নহত্যা

প্রেস বিজ্ঞপ্তি।

আপডেট টাইম : জুন ০৫ ২০২০, ১৭:৪৩ | 860 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

কক্সবাজারের উখিয়ায় গলায় ফাঁস লাগিয়ে এক স্কুল ছাত্রী আত্মহত্যা করার খবর পাওয়া গেছে। বৃহস্পতিবার দিবাগত রাতে ছমিরা আক্তার (১৫) নিজ বাড়ীতে সবার অগোচরে আত্মহত্যা করে।খবর পেয়ে উখিয়া থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা হাসপাতালে মর্গে পাঠিয়েছে।  উখিয়ার পালংখালী ইউনিয়নের ১ নং ওয়ার্ডের হিন্দু পাড়ার শামসুল আলমের মেয়ে কি কারণে আত্মহত্যা করেছে তা পরিবারের কেউ জানে না। স্থানীয় ওয়ার্ড মেম্বার নুরুল আবছার চৌধুরী ও গ্রাম পুলিশ গিয়াস উদ্দিন জানান, মেয়েটি আত্মহত্যা করার মত তেমন কোন সমস্যা তাদের পরিবারে আছে বলে জানা নেই। তাদের পরিবার মোটামুটি সচেতন। এক ছেলে বিজিবিতে চাকরি করে।নিহত ছমিরা স্থানীয় বালুখালী কাশেমিয়া উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী বলে জানা গেছে। উখিয়া থানার ওসি মর্জিনা আক্তার মর্জি বলেন, খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা হাসপাতালে প্রেরণ করা হয়েছে। মা -বাবার সাথে অভিমান করে আত্মহত্যা করেছে বলে তিনি জানান।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET