ছাগলনাইয়া সদর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আবু তাহের চৌধুরী ও বীর মুক্তিযোদ্ধা সাংবাদিক মাষ্টার মফিজুল করিমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ছাগলনাইয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক মেজবাউল হায়দার চৌধুরী সোহেল। এছাড়াও শোক সন্তপ্ত পরিবার গুলোর সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন তিনি। শোক বর্তায় সোহেল চৌধুরী বলেন, এমন দুই গুনী জনের মৃত্যতে আমরা ছাগলনাইয়াবাসীর অফুরন্ত ক্ষতি সাধন হয়েছে। তিনি মুরহুম আবু তাহের চৌধুরী ও মাস্টার মফিজুল করীম’র আত্মার মাগফিরাত কামনা করেন। পাশাপাশি এই দুই গুনী মানুষকে মহান আল্লাহ রাব্বুল আলামীন যাতে জান্নাতুল ফেরদৌসের উচ্চ মাকাম দান করেন সেই লক্ষে সকলকে দোয়া করার আহবান জানিয়েছেন।
উল্লেখ, আবু তাহের চৌধুরী (৮০) রবিবার রাত এগারো ঘটিকায় মৃত্যুবরণ করেন এবং বীর মুক্তিযোদ্ধা ও সাংবাদিক মাস্টার মফিজুল করীম (৭৫) সোমবার দিবাগত রাত আড়াইটায় মৃত্যুবরণ করেন।








