করোনাকালে মৃত্যুকে উপেক্ষা করে গরীব-দু:খীসহ অসহায় মানুষদের দুয়ারে দুয়ারে খাদ্যপন্য পৌঁছে দিচ্ছেন তৃণমূল রাজনীতি থেকে উঠে আসা সোনাগাজী উপজেলা ছাত্রলীগে সাবেক সাধারন সম্পাদক ও চরচান্দিয়ার ইউপি চেয়ারম্যান মোশারফ হোসেন মিলন।
দুবেলা দুমুঠো খেয়ে যারা দিন পার করে করোনাকাল তাদের জন্য চিন্তার কারণ। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্তের শিকার শ্রমজীবী মানুষ। চেয়ারম্যান মিলনের এ তৎপরতায় আশার আলো দেখছেন খেটে খাওয়া দরিদ্র মানুষেরা। তিনি বিরতিহীন ভাবে অসহায়দের মধ্যে বিতরণ করছেন খাদ্যসামগ্রী। রাতের আধারে অসহায়-দরিদ্র মানুষের বাড়ী বাড়ী গিয়ে দুয়ারে রেখে এসেছেন ত্রান সামগ্রী।
উপকার পাওয়া মানুষ ও সংশ্লিষ্ট তথ্যমতে:
শাহাব উদ্দিন। পেশায় দিনমজুর রিকশাচালক। পরিবারের একমাত্র উপার্জনের ব্যক্তি হঠাৎ এক সড়ক দুর্ঘটনায় আহত হয়ে বেশকিছু দিন রিকশা নিয়ে বেরুতে পারেনি। প্রতিবন্ধী সন্তানসহ পরিবারের সদস্যদের নিয়ে পড়েছিলেন বিড়াম্বনায়। কিছু করতেও পারছে নাহ। খবর পেয়ে চেয়ারম্যান নিজে অাহত শাহাব উদ্দিনকে তার বাড়িতে দেখতে যায়। সাথে চাল, ডালসহ মাসিক নিত্যপ্রয়োজনীয় খাদ্যদ্রব্যাদি নিয়ে যায়।
মোঃ আকবর (ছদ্মনাম)। বাড়ি ইউনিয়নের মধ্যম চরচান্দিয়া গ্রামে। করোনা পজেটিভ হওয়ায় বাড়িতেই ‘হোম আইসোলেশন’। রোগীর মানোসিক শক্তি জোগাতে চেয়ারম্যান নিজে ফল নিয়ে হাজীর হয় এবং করোনায় বেশির ভাগ মানুষ সুস্থ্য হচ্ছে আশেপাশে সকলকে সচেতন করেন। যেকোন প্রয়োজনে ছুটে আসবেন বলে জানিয়েছেন।
আহম্মদ করিম। কাঠমিস্ত্রি কারজ করেন। বাড়ি দক্ষিণ চরচান্দিয়া গ্রামে। জরাজীর্ণ ঘরে থাকতেন পরিবার নিয়ে। ঘরের সমস্যা সামাধাণে চেয়ারম্যান আহম্মদ করিমকে একটি নতুন ঘর নির্মাণ করে দেয়।
ফাতেমাতুন নেছা। ভিক্ষা করে কোনো রকমে চলেন। বৃষ্টি এলে পানি পারতো, জরাজীর্ণ ভাঙ্গা চুরা ঘররে কোন রকমে দিন পার করতেন। ভিক্ষুকের নাজুক অবস্থান কথা জেনে চেয়ারম্যান দ্রুত ঘরের ব্যবস্থা করে দেয়।
হাইদারিয়া মাদ্রাসা সড়কের দীর্ষদিন বেহাল দশা থাকায় জনসাধারণ চলাচলে ভোগান্তি পোহাতে হতো। চেয়ারম্যান এক কিলোমিটার রাস্তা পাকা করণে মানুষের দুর্ভোগের স্থায়ী সামাধাণ দেয়। এলাকার জনসাধারণ জানিয়েছে রাস্তা দিয়ে হাঁটা চলায় কষ্ট অনেক পুরনো সমাস্যা ছিল। বর্ষার দিনে কাঁদা মাটির কারণে চলাচল বেশ কষ্টকর ছিল। চেয়ারম্যান সাহেব পাকা করণে সকলে স্বস্তি-তে চলাচল করতে পাচ্ছি।
ইউনিয়নের বঙ্গবন্ধু কলনীর মোশারফ হোসেন মিলন সড়কের পাশে খালের উপর সেতু না থাকায় এলাকাবাসীর একমাত্র ভরসা ঝুঁকিপূর্ণ এই বাঁশের সাঁকো। সাঁকো দিয়ে পারাপার হতো কয়েক শ শিক্ষার্থী সহ স্থায়ীয় ৫ হাজার মানুষ। মানুষের ঝুকি ও ভোগান্তি থেকে মুক্ত করত চেয়ারম্যান মিলন দ্রুড ব্রীজ নির্মাণ করে দেয়।
এভাবে শ’য়ে শ’য়ে উদাহরণ দেওয়া যাবে। যখনই কোন মানুষ সহায়তা জন্য আসেন ব্যাক্তিগত ভাবে হলেও সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছেন তিনি। পর-আপন না ভেবে সবাইকে সমান চোখে দেখেন। ২০১৬ সালে চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণের অল্প দিনেই আস্থা-বিশ্বাস অর্জন করে সবার মনে জায়গা করে নিয়েছেন। নিরলসভাবে এলাকার উন্নয়নে কাজ করে যাচ্ছেন।
ইউপি চেয়ারম্যান মোশারফ হোসেন মিলন জানিয়েছেন, এপর্যন্ত (শুরু থেকে মে পর্যন্ত ) কারোনাকালে চরচান্দিয়ার ১২ হাজার মানুষকে ইতোমধ্যে ত্রান পৌঁছে দেওয়া হয়েছে। কর্মহীন-অসহায়, রিকশাচালক, সিএনজি চালক, টমটম চালক, জেলে, প্রতিবন্ধী, স্কুল-মাদ্রাসা শিক্ষক, মসজিদের ইমাম মুয়াজ্জি, মধ্যবিত্ত পরিবার সকলের মাঝে খাদ্যপন্য সহায়তা করা হয়েছে। গরিব-কর্মহীন মানুষে মাঝে ৫৬ টন চাল, ৭ টন আলু, ৫০০ কেজি ডালসহ খাদ্য বিতরন সম্পন্ন হয়েছে। ব্যাক্তিগত ভাবে ১হাজার পরিবারের মধ্যে নিত্য প্রয়োজনীয় খাদ্যসামগ্রী বাড়ি বাড়ি পৌঁছে দিয়েছে ছাত্রলীগ ও যুবলীগের কর্মীরা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার, ফেনী-২ আসনের সাংসদ নিজাম হাজারীর পক্ষ থেকে ইমাম-মুয়াজ্জিনের জন্য দেড়’শ প্যাকেট এবং ৫’শ পরিবাররের মাঝে ত্রান পৌঁছে দেওয়া হয়েছে। হোসাফ গ্রুফের সাড়ে ৩’শ প্যাকেট মানুষে হাতে তুলে দিয়েছি।
তিনি আরও জানান, ইউনিয়নের সকল মানুষের যে কোন প্রয়োজনে পাশে আছেন এবং থাকবেন।
সুখে-দুঃখে সবসময় তাকে কাছে পাওয়ায় তিনি এখন সকল শ্রেণি পেশার মানুষের প্রিয়মুখ। সহযোগীতা মনোভাব ও দলীয় কর্মকাণ্ডে জনপ্রিয়তা কুড়িয়েছন পুরো সোনাগাজী উপজেলা জুড়ে। ইউনিয়নবাসী জানিয়েছেন আমরা এমনই একজন জনপ্রতিনিধি চেয়েছিলাম, যিনি সুখে দু:খে মানুষের পাশে দাঁড়াবেন। আমাদের চেয়ারম্যান মোশারফ হোসেন মিলনের মাঝে তা আমরা খু্ঁজে পেয়েছি।








