, , ,

শিরোনামঃ-




শার্শার নাভারন সদর ও বেনাপোল পৌরসভার লক ডাউন ঘোষনা

সোহাগ হোসেন, বেনাপোল,যশোর করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : জুন ১৬ ২০২০, ১৪:২৫ | 914 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

যশোরের নাভারন ও বেনাপোল মহামারী করোনা ভাইরাস বিস্তার রোধে প্রশাসনের দিক নির্দেশনা অনুযায়ী যশোর জেলার বিভিন্ন উপজেলাকে রেড জোন ঘোষণা করা হয়। তার মধ্যে শার্শা উপজেলার নাভারণ সদর ও বেনাপোল পৌরসভার ২ নং ওয়ার্ড দুর্গাপুর গ্রাম লকডাউন ঘোষণা করা হয়েছে।
মঙ্গলবার (১৬ জুন) সকাল থেকে উপজেলার  নাভারণ সদরের কাজিরবেড়, রেলবাজার, উত্তর ও দক্ষিণ বুরুজবাগান এবং বেনাপোল পৌরসভার ২নং ওয়ার্ড নামাজগ্রাম ও দূর্গাপুর গ্রামকে সম্পূর্ণ রুপে লকডাউনের আওতাভুক্ত ঘোষনা করা হয়।
এসময় উপস্থিত ছিলেন,শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা পুলক কুমার মন্ডল, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) খোরশেদ আলম, বেনাপোল পৌর মেয়র আশরাফুল আলম লিটন, বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন খান সহ প্রশাসন ও পৌরসভার কর্মকর্তাগণ উপস্থিতে বাঁশের বেড়া দিয়ে লক ডাউন ব্যানার লেখা টাঙ্গানো হয়।
শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা পুলক কুমার মন্ডল বলেন, প্রাণঘাতী করোনা ভাইরাস দেশে দিন দিন ভয়াবহ রুপ ধারণ করছে। ইতিমধ্যে সারা দেশে ছড়িয়ে পড়েছে কোভিড-১৯। তাই সরকারি সীদ্ধান্ত অনুযায়ী তিনটি ক্যাটাগরিতে বিভক্ত করা হচ্ছে দেশের বিভিন্ন অঞ্চল। রেড জোন, ইয়োলো জোন ও গ্রীন এই তিন ভাগে ভাগ করা হয়েছে করোনা প্রাদুর্ভাবে দেশকে। সেই সাথে দেশে রেড জোন এলাকা লকডাউনভুক্ত ঘোষণা করা হচ্ছে। তার ধারাবাহিকতায় এসব এলাকা লকডাউনের আওতায় আনা হয়েছে।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET