, , ,

শিরোনামঃ-
  • হোম
  • মৃত্যু
  • বগুড়া শিবগঞ্জে ঘুড়ি উড়াতে গিয়ে খুন হলেন কিশোর হৃদয়




বগুড়া শিবগঞ্জে ঘুড়ি উড়াতে গিয়ে খুন হলেন কিশোর হৃদয়

বিল্লাল হোসেন, দেবিদ্বার,কুমিল্লা করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : জুন ৩০ ২০২০, ১৬:৪২ | 909 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

বগুড়ার শিবগঞ্জে ঘুড়ি উড়াতে গিয়ে সহপাঠীর হাতে খুন হলেন কিশোর হৃদয়। জানা গেছে, সোমবার বিকাল সাড়ে ৫টার দিকে উপজেলার মোকামলা ইউনিয়নের পার আঁচলাই গ্রামের কৃষক আজাহার আলীর ছেলে কিশোর হৃদয় (১৫) ও সহপাঠীরা বোয়ালমারী ব্রীজ এর নিকট মাঠের ভিতরে ঘুড়ি উড়াতে থাকে। ঘুড়ি উড়ানোর একপর্যায়ে হৃদয় ও একই গ্রামের জাহাঙ্গীর হোসেন এর ছেলে পিয়াস (১৭) এর মধ্যে বাক বিতন্ডতা সৃষ্টি হয়। এক পর্যায়ে পিয়াস তার হাতে থাকা ধারালো চাকু দ্বারা হৃদয়কে ছুরিকাঘাত করে। এতে সে রক্তাক্ত অবস্থায় গুরুতর আহত হলে সে মাটিতে লুটিয়ে পরে । এসময় স্থানীয়রা তাকে আহত অবস্থায় শিবগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স এ নেওয়ার পথে পথিমধ্যে তার মৃত্যু হয়। এ ব্যাপারে শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ এসএম বদিউজ্জামান এর সাথে কথা বললে তিনি বলেন, আমি বিষয়টি জানার পর ঘটনাস্থল পরিদর্শন করেছি। এ ঘটনায় পিয়াসের মা পিয়ারা বেগম ও জাহাঙ্গীর আলম কে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসা হয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় মামলা প্রস্তুতি চলছে।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET