হাঁস পালনের মাধ্যমে আবাসন প্রকল্পের বাসিন্দাদের জীবনমান উন্নয়নের লক্ষে বরিশালের গৌরনদী উপজেলার বড় কসবা আবাসন প্রকল্পে (গুচ্ছ গ্রামে) হাঁস, গাছের চারা রোপন, সাবান ও মাস্ক বিতরণ করা হয়েছে।
জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান সৈয়দা মনিরুন নাহার মেরীর এর সভাপতিত্বে হাঁস বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ইসরাত জাহান।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান জিনিয়া আফরোজ হেলেন, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ মামুনুর রহমান, প্রাণী সম্পদ কর্মকর্তা মাসুম বিল্লাহ, বন কর্মকর্তা সাব্বির রহমান। একইদিন গুচ্ছগ্রামের বাসিন্দাদের মাঝে সাবান ও মাক্স বিতরণ করা হয়।
Please follow and like us:








